শিরোনাম
দেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে কাপ্তাইয়ে সমাবেশকাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের মানুষ একাধিক সুবিধা থেকে বঞ্চিতজাল নোট প্রচলন প্রতিরোধে দীঘিনালায় জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালাপাহাড়ের সকল জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করা: ওয়াদু ভুঁইয়া এমপিরাত নামলেই রামগড়-টু-বারৈয়ারহাট সড়কে বিভিন্ন অংশে ডাকাতিখাগড়াছড়ি সদর হাসপাতালে অনুমোদিত পদ ৮২টি কর্মরত আছেন ১৭দুইটিলা আর্মি ক্যাম্পে কারবারি সম্মেলন ও বিদ্যালয়ে চেয়ার-টেবিল-বেঞ্চ বিতরণদীঘিনালায় দূর্গম মধ্য বানছড়া এলাকায় সেনবাহিনীর চিকিৎসা সেবাদীঘিনালায় বৌদ্ধ বিহারে সেনাবাহিনীর পাওয়ার টিলার প্রদানবান্দরবানের থানচিতে মিষ্টি কুমড়া চাষে ঝুঁকছে চাষিরা, ফলন ও আয় ভাল

রাঙ্গামাটির তুলাবান উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার সংস্কার করলো বিজিবি

৮

॥ ইব্রাহীম, বাঘাইছড়ি ॥
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার জোন কমান্ডার, মারিশ্যা জোন (২৭ বিজিবি) উদ্যোগে বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা ইউনিয়নের তুলাবান উচ্চ বিদ্যালয়ে অবস্থিত শহীদ মিনার সংস্কার করলো। জোন কমান্ডার বিদ্যালয় পরিদর্শনে গেলে শহীদ মিনারটি দ্রুত সংস্কার ও রং করণের নির্দেশ প্রদান করেন তাঁর অধিনস্থ কর্মকর্তাদের। পরে রবিবার (৯আগস্ট) সংস্কার করলে শহীদ মিনারটি স্বরূপে ফিরে আসে।

বিজিবি ও বিদ্যালয় পরিচালনা কমিটি সুত্র জানায়, মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর ব্যবস্থাপনায় তুলাবান উচ্চ বিদ্যালয়ের শহিদ মিনারটির প্রয়োজনীয় সংস্কার ও রংকরণ সম্পন্ন করা হয়। শহিদ মিনারটি সংস্কার ও রং করণের ফলে নতুন রূপে ফিরে পাওয়ার পাশাপাশি সৌন্দর্য ও ঐতিহাসিক মর্যাদা আরও বৃদ্ধি পেয়েছে।

মারিশ্যা জোনের জোন কমান্ডার বলেন, শহিদ মিনার আমাদের মহান ভাষা আন্দোলনের শহিদদের আত্মত্যাগের এক অনান্য স্মারক। ভাষা শহিদদের আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনা নতুন প্রজন্মের মাঝে তুলে ধরা এবং তাঁদের স্মৃতির প্রতি যথাযথ শ্রদ্ধা নিবেদনের ক্ষেত্রে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে নতুন প্রজন্মের মাঝে বাংলা ভাষা, দেশপ্রেম ও মহান মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত ও সমুন্নত রাখতে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।

তিনি আরো বলেন, তুলাবান উচ্চ বিদ্যালয়ের শহিদ মিনার সংস্কারের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম ও ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধাবোধ আরও সুদৃঢ় হবে বলে আমরা আশাবাদী।