শিরোনাম
শিক্ষার উপযুক্ত পরিবেশ ও ঝরে পড়া রোধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রীপ্রকৃতির সহনশীলতা খেয়াল রেখে অবকাঠামো নির্মাণ করতে হবে: পার্বত্য মন্ত্রীখাগড়াছড়ির রামগড় সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ছয়টি গরু জব্দবান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হয়েছে ইকো-কার্ডিওগ্রাফি সেবারামগড় বিজিবির জোন কমান্ডারের পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদানকাপ্তাইয়ে বানরের যন্ত্রণায় অতিষ্ঠ মানুষ, ক্ষতি করা যাবে না বললো বন বিভাগরামগড়ে হারানো মেয়েকে ৯ বছর পর ফিরে পেলেন মাসরকারের অর্থায়নে প্রকল্পের কাজের প্রতি জবাবদিহিতা থাকতে হবে:পার্বত্য মন্ত্রী সাচিং প্রুপুলিশের অভিযানে ৪ দিন পরে লামার নিখোঁজ তিন কিশোরী উদ্ধারসাজেকে ভ্রমন নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে খাগড়াছড়িতে ব্যবসায়ীদের মানববন্ধন

এইচএসসি পরীক্ষায় কাপ্তাই উপজেলায় ৮৪১ জনের অংশগ্রহণ

৪

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলায় এইচএসসি পরীক্ষয় বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শাখা বিভাগে মোট ৮শ’ ৪১ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন। বৃহস্পতিবার (২জুলাই) কর্ণফুলী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সিরাজ উদ্দিন পরীক্ষাথর্ওি সংখ্যা নিশ্চিত করেছেন।

তিনি জানান, কর্ণফুলী সরকারি কলেজ কেন্দ্রে সর্বমোট ৮শ’ ৪১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এরমধ্যে কাপ্তাই নৌ বাহিনী স্কুল এন্ড কলেজ হতে ১শ’ ৭১ জন, কর্ণফুলি সরকারি ডিগ্রি কলেজ থেকে ৬শ’ ৩৯ জন এবং বিলাইছড়ি কলেজ থেকে ৩১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এবারের পরীক্ষা পদ্ধতি একেবারেই নতুন, শিক্ষা মন্ত্রীর নির্দেশনায় প্রতিটি কক্ষে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে, যাতে করে ভারপ্রাপ্ত অধ্যক্ষ এর কার্যালয় হতে বসে শ্রেণী কক্ষ, করিডোর এবং দায়িত্বরত শিক্ষকদের কার্যক্রম মনিটরিং করা যায়।

পরীক্ষা কেন্দ্রের হল সুপার কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ এর উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম বলেন, এই পরীক্ষা কেন্দ্রে ৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা অংশ নিচ্ছেন। এবং শান্তিপূর্ণ ভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।