শিরোনাম
শিক্ষার উপযুক্ত পরিবেশ ও ঝরে পড়া রোধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রীপ্রকৃতির সহনশীলতা খেয়াল রেখে অবকাঠামো নির্মাণ করতে হবে: পার্বত্য মন্ত্রীখাগড়াছড়ির রামগড় সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ছয়টি গরু জব্দবান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হয়েছে ইকো-কার্ডিওগ্রাফি সেবারামগড় বিজিবির জোন কমান্ডারের পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদানকাপ্তাইয়ে বানরের যন্ত্রণায় অতিষ্ঠ মানুষ, ক্ষতি করা যাবে না বললো বন বিভাগরামগড়ে হারানো মেয়েকে ৯ বছর পর ফিরে পেলেন মাসরকারের অর্থায়নে প্রকল্পের কাজের প্রতি জবাবদিহিতা থাকতে হবে:পার্বত্য মন্ত্রী সাচিং প্রুপুলিশের অভিযানে ৪ দিন পরে লামার নিখোঁজ তিন কিশোরী উদ্ধারসাজেকে ভ্রমন নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে খাগড়াছড়িতে ব্যবসায়ীদের মানববন্ধন

তরুণদের মাদকমুক্ত রাখতে বান্দরবনের রোয়াংছড়ি যুবদলের ক্রীড়া সামগ্রী বিতরণ

৪

॥ হ্লাছোহ্রী মারমা, রোয়াংছড়ি ॥
তরুণদের মাদকাসক্তি ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে বান্দরবানের রোয়াংছড়িতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী (ফুটবল) বিতরণ করেছে উপজেলা যুবদল। বৃহস্পতিবার (২জুলাই) উপজেলা যুবদলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির আওতায় রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় ও বেক্ষ্যং জুনিয়র হাইস্কুলের শিক্ষার্থীদের হাতে ফুটবল তুলে দেওয়া হয়।

আয়োজকদের মতে, শিক্ষার্থীদের খেলাধুলায় সম্পৃক্ত করে তাদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করা এবং একটি সুস্থ, সচেতন ও মাদকমুক্ত প্রজন্ম গড়ে তোলাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

ফুটবল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সভাপতি লুপ্রু মং মারমা, সাধারণ সম্পাদক নয়ন্ত সেন এবং যুবদল নেতা মংক্যওয়াই মারমা। এ সময় উপজেলা ও স্থানীয় পর্যায়ের যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে তরুণদের মাদকাসক্তি, মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার এবং বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত খেলাধুলা শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সহযোগিতার মানসিকতা গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখে। বক্তারা আরও বলেন, তরুণদের সৃজনশীল কর্মকান্ডে সম্পৃক্ত করতে এবং সমাজে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে উপজেলা যুবদলের পক্ষ থেকে ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা এ উদ্যোগের প্রশংসা করেন। তারা বলেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি মাদক ও অন্যান্য নেতিবাচক কর্মকান্ড থেকে দূরে রাখতে কার্যকর ভূমিকা রাখবে।