শিরোনাম
শিক্ষার উপযুক্ত পরিবেশ ও ঝরে পড়া রোধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রীপ্রকৃতির সহনশীলতা খেয়াল রেখে অবকাঠামো নির্মাণ করতে হবে: পার্বত্য মন্ত্রীখাগড়াছড়ির রামগড় সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ছয়টি গরু জব্দবান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হয়েছে ইকো-কার্ডিওগ্রাফি সেবারামগড় বিজিবির জোন কমান্ডারের পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদানকাপ্তাইয়ে বানরের যন্ত্রণায় অতিষ্ঠ মানুষ, ক্ষতি করা যাবে না বললো বন বিভাগরামগড়ে হারানো মেয়েকে ৯ বছর পর ফিরে পেলেন মাসরকারের অর্থায়নে প্রকল্পের কাজের প্রতি জবাবদিহিতা থাকতে হবে:পার্বত্য মন্ত্রী সাচিং প্রুপুলিশের অভিযানে ৪ দিন পরে লামার নিখোঁজ তিন কিশোরী উদ্ধারসাজেকে ভ্রমন নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে খাগড়াছড়িতে ব্যবসায়ীদের মানববন্ধন

এইচএসসি পরীক্ষায় রাজস্থলীতে ২৬১ জনের অংশগ্রহণ অনুপস্থিত ৯

৯

॥ রাজস্থলী উপজেলা প্রতিনিধি ॥
এইচএসসি পরীক্ষায় রাঙ্গামাটি উপজেলার একটি মাত্র কেন্দ্র হলো রাজস্থলী সরকারি কলেজ। এ কেন্দ্রে বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শাখা বিভাগে নিয়মিত ও অনিয়মিত মিলে মোট ২শ’ ৬১ জন পরীক্ষার্থী অংশগ্রহন করেছে বলে জানান রাজস্থলী সরকারি কলেজের অধ্যক্ষ ও কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপানন্দ দাশ।

তিনি জানান, এ উপজেলার দুইটি সরকারি কলেজ ও রাগুনিয়ার পদুয়া ডিগ্রি কলেজ সহ কেন্দ্রে সর্বমোট ২শ’ ৬১ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করেছে। তার মধ্যে আজ ৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। অপর দিকে সরকারের নির্দেশনায় প্রতিটি কক্ষে সিসি ক্যামেরা স্থাপন করা হয়, যাতে করে কন্টোল রুমের কার্যালয় হতে বসে শ্রেণী কক্ষ, করিডোর এবং দায়িত্বরত শিক্ষকদের কার্যক্রম মনিটরিং করা যায়।

রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার রায়হানুল ইসলাম বলেন, এই পরীক্ষা কেন্দ্রে ৩ টি কলেজের পরীক্ষার্থীরা অংশ গ্রহন করেছেন এবং শান্তিপূর্ণ ভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বাহিরের পরিবেশ ছিল শান্ত অভিবাবকদের আনাগোনা নজরে পড়েনি। আইন শৃঙ্খলা বাহিনী সার্বক্ষনিক দায়িত্ব পালন করে আসছে