শিরোনাম
দেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে কাপ্তাইয়ে সমাবেশকাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের মানুষ একাধিক সুবিধা থেকে বঞ্চিতজাল নোট প্রচলন প্রতিরোধে দীঘিনালায় জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালাপাহাড়ের সকল জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করা: ওয়াদু ভুঁইয়া এমপিরাত নামলেই রামগড়-টু-বারৈয়ারহাট সড়কে বিভিন্ন অংশে ডাকাতিখাগড়াছড়ি সদর হাসপাতালে অনুমোদিত পদ ৮২টি কর্মরত আছেন ১৭দুইটিলা আর্মি ক্যাম্পে কারবারি সম্মেলন ও বিদ্যালয়ে চেয়ার-টেবিল-বেঞ্চ বিতরণদীঘিনালায় দূর্গম মধ্য বানছড়া এলাকায় সেনবাহিনীর চিকিৎসা সেবাদীঘিনালায় বৌদ্ধ বিহারে সেনাবাহিনীর পাওয়ার টিলার প্রদানবান্দরবানের থানচিতে মিষ্টি কুমড়া চাষে ঝুঁকছে চাষিরা, ফলন ও আয় ভাল

খাগড়াছড়ির রামগড়ে মাদ্রাসা পড়ুয়া ছাত্রীকে ধর্ষণ চেষ্টায় থানায় অভিযোগ

১২

॥ মোঃমাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ির রামগড়ে মাদ্রসা পড়ুয়া এক ছাত্রীকে প্রতিবেশী কর্তৃক ধর্ষণ চেষ্টার অভিযোগে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। শুক্রবার (২৬জুন) জুমার নামাজের পর এ ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছে। পরে এ ঘটনার জন্য ভিকটিমের মামা মধ্য রাতেই থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

ভিকটিমের এক আত্মীয় জানান, শুক্রবার দুপুরে উপজেলার পাতাছড়া ইউনিয়নের থলিপাড়া এলাকায় নানিরবাড়ির রান্নাঘরে একাকি কাজ করছিল ভিকটিম (১৩)। এসময় জুমার নামাজ শেষে বাড়ি যাওয়ার পথে প্রতিবেশি ওমর ফারুক (৪০) রান্না ঘরে ঢুকে তাকে প্রথমে কুপ্রস্তাব দেয় কিন্তু ঐ ছাত্রী তা প্রত্যাখ্যান করলে সে তাকে জোপূর্বক জড়িয়ে ধরে ধর্ষণের চেষ্টা চালায়। পরে ফারুক টেনে হেঁচড়ে ছাত্রীর পড়নের কাপড় ছিঁড়ে ফেলে। এসময় ভিকটিম চিৎকার করলে ওমর ফারুক পালিয়ে যায়। ফারুক পেশায় একজন চা দোকানী বলে জানান।

স্থানীয় প্রতিবেশীরা জানিয়েছেন, ঘটনার পর ভিকটিমের স্বজনদের সঙ্গে ঘটনা মীমাংসার চেষ্টা চালায় ওমর ফারুক এর লোকজন। এভাবে সারা দিন দেন-দরবার চালানোর পর ব্যর্থ হলে গভীর রাতে ভিকটিমের পক্ষে থানায় এসে অভিযোগ দায়ের করেন তার মামা। ততক্ষণে ওমর ফারুক পালিয়ে যায়।

এদিকে, রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজির আলম শনিবার বিকাল ৪ টায় জানান, শুক্রবার দুপুরে ধর্ষণের চেষ্টার ঘটনা ঘটলেও ভিকটিমের আত্মীয়-স্বজন রাত ১২ টার দিকে থানায় এসে অভিযোগ দিয়েছেন। তবে ফারুককে আটকের চেষ্টা চলছে বলে ওসি জানান।