শিরোনাম
দেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে কাপ্তাইয়ে সমাবেশকাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের মানুষ একাধিক সুবিধা থেকে বঞ্চিতজাল নোট প্রচলন প্রতিরোধে দীঘিনালায় জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালাপাহাড়ের সকল জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করা: ওয়াদু ভুঁইয়া এমপিরাত নামলেই রামগড়-টু-বারৈয়ারহাট সড়কে বিভিন্ন অংশে ডাকাতিখাগড়াছড়ি সদর হাসপাতালে অনুমোদিত পদ ৮২টি কর্মরত আছেন ১৭দুইটিলা আর্মি ক্যাম্পে কারবারি সম্মেলন ও বিদ্যালয়ে চেয়ার-টেবিল-বেঞ্চ বিতরণদীঘিনালায় দূর্গম মধ্য বানছড়া এলাকায় সেনবাহিনীর চিকিৎসা সেবাদীঘিনালায় বৌদ্ধ বিহারে সেনাবাহিনীর পাওয়ার টিলার প্রদানবান্দরবানের থানচিতে মিষ্টি কুমড়া চাষে ঝুঁকছে চাষিরা, ফলন ও আয় ভাল

ক্যান্সার রোগী মহিবুল্লাহর জন্য এবার মানবকল্যাণ ফাউন্ডেশনের সহায়তা

১১

॥ রাজস্থলী উপজেলা প্রতিনিধি ॥
মানবিক দায়বদ্ধতা থেকে সংগঠনিক উদ্যোগে রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া পাথরবন পাড়ার বাসিন্দা ক্যান্সারে আক্রান্ত মোঃ মহিবুল্লাহর সহযোগীতার হাত বাড়িয়ে দিয়ে মানবতার পরিচয় দিয়েছেন। তাঁর চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছেন ফাউন্ডেশনের নেতৃবৃন্দরা। শুক্রবার (২৬জুন) সকালে বাঙ্গালহালিয়াস্থ মহিবুল্লাহর বাড়িতে এসে তার পরিবারের হাতে চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা তুলে দেন।

জানা যায়, ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন রয়েছেন মোঃ মহিবুল্লাহ। চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে পরিবারটি চরম আর্থিক সংকটে পড়েছে। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি অসুস্থ হয়ে পড়ায় তিন সন্তানসহ পরিবারের সদস্যদের জীবনযাপনও অনিশ্চয়তার মুখে পড়েছে। এমন পরিস্থিতিতে মানবকল্যাণ ফাউন্ডেশনের প্রতিনিধিরা মহিবুল্লাহর বাড়িতে গিয়ে পরিবারের খোঁজখবর নেন এবং তাদের হাতে নগদ টাকা সহায়তা তুলে দেন। পাশাপাশি ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী সহযোগিতার আশ্বাস দেন।

এ-সময় উপস্থিত ছিলেন, মানবকল্যাণ ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা, মোঃ সুমন খান, মোঃ ছাদেক হোসেন,সাংবাদিক মিন্টু কান্তি নাথ, উচ্চপ্রু মরমা, মোঃ বেলাল হোসেন, মোঃ রিয়াদ, মোঃ শাকিব আহমেদ হীরা, মোঃ নাঈম, মোঃ রিয়াজুল, সাবেক মেম্বার শফিকুল ইসলাম মিতু, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ সময় ফাউন্ডেশনের প্রতিনিধিরা বক্তব্যে বলেন, মানবতার সেবায় কাজ করাই আমাদের মূল লক্ষ্য। সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষ এগিয়ে এলে ক্যান্সার আক্রান্ত মহিবুল্লাহর মতো অসহায় মানুষের চিকিৎসা ও পরিবারের কষ্ট অনেকটাই লাঘব হবে।

সহায়তা গ্রহণ করে মহিবুঠল্লাহর পরিবারের সদস্যরা মানবকল্যাণ ফাউন্ডেশনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এই কঠিন সময়ে আমাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা ব্যয় নির্বাহে কিছুটা হলেও সহায়ক হবে। এদিকে স্থানীয় সচেতন মহলও এ ধরনের মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও বিভিন্ন সামাজিক সংগঠনকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।