শিরোনাম
দেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে কাপ্তাইয়ে সমাবেশকাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের মানুষ একাধিক সুবিধা থেকে বঞ্চিতজাল নোট প্রচলন প্রতিরোধে দীঘিনালায় জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালাপাহাড়ের সকল জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করা: ওয়াদু ভুঁইয়া এমপিরাত নামলেই রামগড়-টু-বারৈয়ারহাট সড়কে বিভিন্ন অংশে ডাকাতিখাগড়াছড়ি সদর হাসপাতালে অনুমোদিত পদ ৮২টি কর্মরত আছেন ১৭দুইটিলা আর্মি ক্যাম্পে কারবারি সম্মেলন ও বিদ্যালয়ে চেয়ার-টেবিল-বেঞ্চ বিতরণদীঘিনালায় দূর্গম মধ্য বানছড়া এলাকায় সেনবাহিনীর চিকিৎসা সেবাদীঘিনালায় বৌদ্ধ বিহারে সেনাবাহিনীর পাওয়ার টিলার প্রদানবান্দরবানের থানচিতে মিষ্টি কুমড়া চাষে ঝুঁকছে চাষিরা, ফলন ও আয় ভাল

বিলাইছড়ি বাজার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনালে ব্রাদারহুড জয়ী

৮

॥ বিলাইছড়ি উপজেলা প্রতিনিধি ॥
বিশ্বকাপ ফুটবল টুর্ণামেন্টে’২০২৬ এর আমেজকে কেন্দ্র করে বিলাইছড়ি বাজার যুব সমাজের উদ্যোগে বিলাইছড়ি বাজার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ আয়োজন করা হয়েছে। শুক্রবার (২৬জুন) বাজার মাঠে আয়োজিত এ টুর্ণামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

ফাইনাল ম্যাচ শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাফর আহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিলাইছড়ি বাজার সমবায় সমিতির সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের সভাপতি মোঃ রেজাউল করিম, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক শান্তিরায় চাকমা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ মামুন, ইউপি সদস্য (সংরক্ষিত) রিতা চাকমা ও মোঃ ওমর ফারুকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


বক্তারা বলেন, যুব সমাজকে ক্রীড়া ও সামাজিক কর্মকান্ডে সম্পৃক্ত রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আয়োজক বিলাইছড়ি বাজার যুব সমাজ সফলভাবে টুর্নামেন্ট সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। ফাইনাল খেলায় ব্রাদারহুড ৩-২ গোলে সুপার এইট-কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। টুর্নামেন্টে মোট ৫টি দল অংশগ্রহণ করে।