শিরোনাম
দেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে কাপ্তাইয়ে সমাবেশকাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের মানুষ একাধিক সুবিধা থেকে বঞ্চিতজাল নোট প্রচলন প্রতিরোধে দীঘিনালায় জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালাপাহাড়ের সকল জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করা: ওয়াদু ভুঁইয়া এমপিরাত নামলেই রামগড়-টু-বারৈয়ারহাট সড়কে বিভিন্ন অংশে ডাকাতিখাগড়াছড়ি সদর হাসপাতালে অনুমোদিত পদ ৮২টি কর্মরত আছেন ১৭দুইটিলা আর্মি ক্যাম্পে কারবারি সম্মেলন ও বিদ্যালয়ে চেয়ার-টেবিল-বেঞ্চ বিতরণদীঘিনালায় দূর্গম মধ্য বানছড়া এলাকায় সেনবাহিনীর চিকিৎসা সেবাদীঘিনালায় বৌদ্ধ বিহারে সেনাবাহিনীর পাওয়ার টিলার প্রদানবান্দরবানের থানচিতে মিষ্টি কুমড়া চাষে ঝুঁকছে চাষিরা, ফলন ও আয় ভাল

জোন কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে লংগদুর মাইনীমূখ একাদশ চ্যাম্পিয়ন

১৭

॥ লংগদু উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির লংগদু জোন তেজস্বী বীরের আয়োজনে জোন কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬জুন) বিকেল চারটায় লংগদু উপজেলা মাঠে মাইনী একাদশ বনাম খেদারমারা একাদশ, দুই দলের মাঝে ফাইনাল খেলা শুরু হয়।

৯০ মিনিটের খেলায়, কেউ কাউকে ছাড় না দিয়ে হাড্ডাহাড্ডি খেলে চমকে দেয় দর্শকদের। পরবর্তীতে আরো ২০মিনিটি অতিরিক্ত সময়েও দুই পক্ষের কোন গোল না হওয়ায় পেনাল্টিতে পৌঁছে। এসময় ট্রাইবেকারে গিয়ে মাইনীমুখ একাদশ ৩ গোল ও খেদারমারা একাদশ ২ গোল করে ১ গোলের ব্যবধানে জয়ী হয়েছেন মাইনী মুখ ইউনিয়ন একাদশ।

শেষে জয়ী এবং পরজিত দলকে ট্রপি ও প্রাইজ মানি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু জোনের জোন অধিনায়ক লে.কর্নেল মীর মোর্শেদ।

এছাড়াও এসময় উপস্থিত ছিলেন, উপ-অধিনায়ক মেজর শাহিনুর মাহমুদ খান, মেজর শাহিনুর আল সাকিব, উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসাইন, লংগদু থানার ভাঃ কর্মকর্তা মোঃ জাকারিয়া সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

লংগদু জোনের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ এস পি পি, পিএসসি বলেন, অতীতের ন্যায় এবছরও জোন কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। যুব সমাজকে খেলাধুলায় উৎসাহ দিতে এবং শান্তি সম্প্রীতি বজায় রাখে, তার জন্য জোনের পক্ষ হতে এ আয়োজন। তিনি আরো বলেন, খেলায় জয় পরাজয় থাকবে, কিন্তু এখানে মানুষের মাঝের মিলন মেলা আর বন্ধুত্বের জয় হবে।