শিরোনাম
দেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে কাপ্তাইয়ে সমাবেশকাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের মানুষ একাধিক সুবিধা থেকে বঞ্চিতজাল নোট প্রচলন প্রতিরোধে দীঘিনালায় জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালাপাহাড়ের সকল জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করা: ওয়াদু ভুঁইয়া এমপিরাত নামলেই রামগড়-টু-বারৈয়ারহাট সড়কে বিভিন্ন অংশে ডাকাতিখাগড়াছড়ি সদর হাসপাতালে অনুমোদিত পদ ৮২টি কর্মরত আছেন ১৭দুইটিলা আর্মি ক্যাম্পে কারবারি সম্মেলন ও বিদ্যালয়ে চেয়ার-টেবিল-বেঞ্চ বিতরণদীঘিনালায় দূর্গম মধ্য বানছড়া এলাকায় সেনবাহিনীর চিকিৎসা সেবাদীঘিনালায় বৌদ্ধ বিহারে সেনাবাহিনীর পাওয়ার টিলার প্রদানবান্দরবানের থানচিতে মিষ্টি কুমড়া চাষে ঝুঁকছে চাষিরা, ফলন ও আয় ভাল

কাপ্তাই উপজেলায় ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত লক্ষ্যমাত্রা ৬হাজার শিশু

৬

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৮ জুন২৬.। এবারের ৫৯৯১ জন শিশুকে ভিটামিন ‘এ’ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬জুন) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ বিষয়ে এক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুই হলা অং মারমার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হানুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহামুদুল হাসান রুবেল (ওসি), পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.নাইমা ইসলাম, উপজেলা সহকারী তথ্য অফিসার মোঃ দেলোয়ার হোসেন ও সহকারী শিক্ষা কর্মকর্তা মাহাদুল হাসান।

প্রধান অতিথি বলেন, শিশুদের অপুষ্টি প্রতিরোধ ও স্বাস্থ্য সুরক্ষায় জাতীয় ভিটামিন ‘এ’ক্যাপসুল অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুই হলা অং মারমা ২৮ জুন (রবিবার) সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত ৬মাস থেকে ৫৯মাস পর্যন্ত বয়সী শিশুদের ভিটামিন-এ ক্যাপসুল দেয়া হবে। দূর্গম এলাকা, লঞ্চ, ফেরীঘাট, বাস-স্টেশনসহ গুরুত্বপূর্ণ এলাকায় মোবাইল কেন্দ্রের মাধ্যমে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে।