শিরোনাম
গণঅভ্যুত্থানে নৃশংসতার বিচার ট্রাইব্যুনালে নয়, প্রচলিত আইনেই হবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী ম্যারাথন দৌড়ে তিনশত জনের অংশ গ্রহনসড়ক দূর্ঘটনায় কাপ্তাই-এ ইউপি সদস্যের ছেলে নিহতসেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !

এবার কাপ্তাইস্থ চিৎমরম থেকে অজগর উদ্ধার, গত দেড় মাসে ১৮টি সাপ অবমুক্ত

১১

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
কাপ্তাই উপজেলায় কিছু দিন পর পরই মানুষের বাসা বাড়ি থেকে অজগর সাপ ধরা পড়ছে। উদ্ধারের পর আবার জাতীয় উদ্যানে অবমুক্ত করা হচ্ছে। এবার রাঙ্গামাটি কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়ন এর মুসলিম পাড়ার একটি বাসা থেকে সংকটাপন্ন রেটিকুলেটেড নামক পাইথন (অজগর সাপ) উদ্বার করেছে প্রকৃতির দল।

৭ফুট দৈর্ঘ্য সংকটাপন্ন রেটিকুলেটেড পাইথন উদদ্ধারের পর বুধবার (২৩জুন) সকাল ১১টায় পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগস্থ কাপ্তাই রেঞ্জে আনা হয়। পরে রেঞ্জ কর্মকর্তা ও জীববৈচিত্র্য সংরক্ষণ প্রকল্প এর কাপ্তাই কর্মকর্তারা সাপটিকে জাতীয় উদ্যানে অবমুক্ত করে। কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রহমান জানান, গত দেড়মাসে প্রায় ১৮টি সাপ বনে অবমুক্ত করা হয়।

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ এর জীববৈচিত্র্য সংরক্ষণ প্রকল্প কাপ্তাই উপজেলা বায়োডাইভারসিটি এন্ড এনভায়রনমেন্ট ফ্যাসিলিটেড কর্মকর্তা বকুল তঞ্চঙ্গ্যা জানান, জীববৈচিত্র্য সংরক্ষণ দল পাইথনটি উদ্ধার করে দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জে অফিসে হস্তান্তর করেন। পরে গভীর জঙ্গলে অবমুক্ত করা হয়। এসময় কাপ্তাই বিট কর্মকর্তা সুলতানুল আজিম, কাপ্তাই প্রেসক্লাব সভাপতি মোঃ কবির হোসেন, বন প্রহরী অরবিন্দু ও জীববৈচিত্র্য প্রকৃতির দল উপস্থিত ছিলেন।