শিরোনাম
দেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে কাপ্তাইয়ে সমাবেশকাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের মানুষ একাধিক সুবিধা থেকে বঞ্চিতজাল নোট প্রচলন প্রতিরোধে দীঘিনালায় জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালাপাহাড়ের সকল জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করা: ওয়াদু ভুঁইয়া এমপিরাত নামলেই রামগড়-টু-বারৈয়ারহাট সড়কে বিভিন্ন অংশে ডাকাতিখাগড়াছড়ি সদর হাসপাতালে অনুমোদিত পদ ৮২টি কর্মরত আছেন ১৭দুইটিলা আর্মি ক্যাম্পে কারবারি সম্মেলন ও বিদ্যালয়ে চেয়ার-টেবিল-বেঞ্চ বিতরণদীঘিনালায় দূর্গম মধ্য বানছড়া এলাকায় সেনবাহিনীর চিকিৎসা সেবাদীঘিনালায় বৌদ্ধ বিহারে সেনাবাহিনীর পাওয়ার টিলার প্রদানবান্দরবানের থানচিতে মিষ্টি কুমড়া চাষে ঝুঁকছে চাষিরা, ফলন ও আয় ভাল

নতুন জাতের ধানের বীজে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি: ইউএনও

১৭

॥ দীঘিনালা উপজেলা প্রতিনিধি ॥
“কৃষিই সমৃদ্ধি” ধারণ করে খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের (উফশী জাত) বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৩জুন) সকালে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এসব বীজ বিতরণ করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শফিউল আলম। বক্তব্য রাখেন দীঘিনালা প্রেসক্লাব এর সাবেক সভাপতি মোঃ সোহেল রানা, মেরুং ইউনিয়ন পরিষদের সদস্য সমীরণ চাকমা। এতে স্বাগত বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন। সঞ্চালনা করেন উপসহকারী কৃষি অফিসার মোঃ শামীম আরবার।

প্রধান অতিথি বলেন, সরকার প্রনোদনার মাধ্যমে কৃষকদের জন্য নতুন নতুন জাতের ধানের উন্নত জাতের বীজ দিয়ে থাকে। নতুন জাতের ধানের বীজে রোগ প্রতিরোধ করার ক্ষমতা বেশি। কৃষি অফিসের সঠিক পরামর্শে উফশী জাতের ধান বীজ চাষ করলে অধিক ফসল উৎপাদন করা সম্ভব। এবং সঠিক পদ্বতিতে বীজও সংগ্রহ করতে হবে। সরকার প্রনোদনার মাধ্যমে বিভিন্ন ফসলের বীজ ও সার দিয়ে চাষাবাদ করার জন্য কৃষকদের উৎসাহ দিয়ে থাকেন।

দীঘিনালা উপজেলা কৃষি অফিস সুত্র জানায়, ২০২৫-২৬ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের (উফশী জাত) বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। ৯শত কৃষকের মাঝে ৫কেজি উফশী জাতের আমন ধান বীজ, ১০কেজি ডিএপি ও ১০কেজি এমওপি রাসায়নিক সার প্রদান করা হয়।