শিরোনাম
রামগড়ে কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণসেনাবাহিনীর সহযোগিতায় বিদ্যালয়ের পাঠদানে যেন প্রাণ ফিরে পেয়েছেখাগড়াছড়ির দীঘিনালায় সেনা জোনের উদ্যোগে বৃক্ষ রোপন অভিযানপ্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা পেল খাগড়াছড়ির মাটিরাঙ্গার ১০৪ পরিবারমাটিরাঙ্গায় শ্রমিককে গুলির ঘটনায় জড়িতদের ধরতে ৪৮ ঘণ্টার আল্টিমেটামবান্দরবনের লামায় বৃদ্ধাশ্রমের জায়গা নিয়ে সংঘর্ষ পরে সেনা-পুলিশ মোতায়েনফ্যাসিবাদী সরকারের আমলে হরিলুট ও দুর্নীতির রাজত্ব কায়েম হয়েছিল: প্রতিমন্ত্রী মীর হেলালজাম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে পুলিশ সদস্য আহতরামগড়ের মেধাবী তরুণ ফারহান পেলেন রাশিয়ায় ফুল-ফান্ডেড স্কলারশিপখাগড়াছড়ি মাটিরাঙ্গায় জাতীয় ফল মেলা প্রদর্শিত হচ্ছে দেশি-বিদেশী নানা ফল

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা পেল খাগড়াছড়ির মাটিরাঙ্গার ১০৪ পরিবার

১১

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত, দুস্থ ও অসহায় ১০৪টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। রবিবার (২১ জুন) দুপুরে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এক আলোচনা সভা শেষে উপকারভোগীদের হাতে এ সহায়তার অর্থ তুলে দেওয়া হয়।

জানা গেছে, ২৯৮ নং খাগড়াছড়ি সংসদীয় আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়ার বিশেষ উদ্যোগে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এই অর্থ বরাদ্দ দেওয়া হয়। উপজেলার সাতটি ইউনিয়নের ৩০ জন এবং মাটিরাঙ্গা পৌরসভার ৭৪ জনসহ মোট ১০৪টি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রত্যেককে ৫ হাজার টাকা করে সর্বমোট ৫ লাখ ২০ হাজার টাকা বিতরণ করা হয়েছে।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ উম্মে তাহমিনা মিতুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহ জালাল কাজল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে খাগড়াছড়ি জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক বাদশা মিয়া, মাটিরাঙ্গা পৌর বিএনপির সহ-সভাপতি নারায়ণ ত্রিপুরা, উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন সরকারসহ উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ। এছাড়া আর্থিক সহায়তা নিতে আসা সুবিধাভোগী পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ উম্মে তাহমিনা মিতু বলেন, সমাজের সুবিধাবঞ্চিত ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ওয়াদুদ ভূঁইয়ার এমপির আন্তরিক প্রচেষ্টাও এই বিশেষ বরাদ্দের বিষয়টি আরো দ্রুত হয়েছে। প্রকৃত ক্ষতিগ্রস্তদের দোরগোড়ায় সরকারি সহায়তা পৌঁছে দেওয়াই প্রশাসনের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এই মানবিক ও কল্যাণমুখী কার্যক্রম অব্যাহত থাকবে।