শিরোনাম
দেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে কাপ্তাইয়ে সমাবেশকাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের মানুষ একাধিক সুবিধা থেকে বঞ্চিতজাল নোট প্রচলন প্রতিরোধে দীঘিনালায় জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালাপাহাড়ের সকল জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করা: ওয়াদু ভুঁইয়া এমপিরাত নামলেই রামগড়-টু-বারৈয়ারহাট সড়কে বিভিন্ন অংশে ডাকাতিখাগড়াছড়ি সদর হাসপাতালে অনুমোদিত পদ ৮২টি কর্মরত আছেন ১৭দুইটিলা আর্মি ক্যাম্পে কারবারি সম্মেলন ও বিদ্যালয়ে চেয়ার-টেবিল-বেঞ্চ বিতরণদীঘিনালায় দূর্গম মধ্য বানছড়া এলাকায় সেনবাহিনীর চিকিৎসা সেবাদীঘিনালায় বৌদ্ধ বিহারে সেনাবাহিনীর পাওয়ার টিলার প্রদানবান্দরবানের থানচিতে মিষ্টি কুমড়া চাষে ঝুঁকছে চাষিরা, ফলন ও আয় ভাল

খাগড়াছড়ির দীঘিনালায় সেনা জোনের উদ্যোগে বৃক্ষ রোপন অভিযান

৮

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
গাছ লাগাই পরিবেশ বাঁচাই খাগড়াছড়ি দীঘিনালা জোনের ৪ই বেংগলের উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান-২০২৬ বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। পরিবেশে ভারাসাম্য রক্ষায় বৃক্ষরোপন সামাজিক কর্মসূচীর একটি গুরুত্বপূর্ন অংশ।

রবিবার (২১জুন) বিকালে কবাখালী ইউনিয়নের তারাবুনিয়া এলাকায় নিউজিল্যান্ডে নামক স্থানে রাস্তার দুই পাশে দীঘিনালা জোন কমান্ডার লে: কর্ণেল আল-আমিন এসইউপি,পিএসসি বৃক্ষ রোপন করে উদ্বোধন করেন।

এবং বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অংশ হিসেবে এলাকার পাহাড়ি ও বাঙ্গালি ৫শতাধিক জনের মাঝে বিভিন্ন প্রজাতির ১ হাজার ৬শত বৃক্ষ বিতরন করেন।উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কবাখালি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নলেজ চাকমা, বাবুছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গগন বিকাশ চাকমা, বোয়ালখালী ও দীঘিনালা থানা বাজার চৌধুরী জেসমিন চাকমা প্রমূখ।