শিরোনাম
দেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে কাপ্তাইয়ে সমাবেশকাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের মানুষ একাধিক সুবিধা থেকে বঞ্চিতজাল নোট প্রচলন প্রতিরোধে দীঘিনালায় জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালাপাহাড়ের সকল জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করা: ওয়াদু ভুঁইয়া এমপিরাত নামলেই রামগড়-টু-বারৈয়ারহাট সড়কে বিভিন্ন অংশে ডাকাতিখাগড়াছড়ি সদর হাসপাতালে অনুমোদিত পদ ৮২টি কর্মরত আছেন ১৭দুইটিলা আর্মি ক্যাম্পে কারবারি সম্মেলন ও বিদ্যালয়ে চেয়ার-টেবিল-বেঞ্চ বিতরণদীঘিনালায় দূর্গম মধ্য বানছড়া এলাকায় সেনবাহিনীর চিকিৎসা সেবাদীঘিনালায় বৌদ্ধ বিহারে সেনাবাহিনীর পাওয়ার টিলার প্রদানবান্দরবানের থানচিতে মিষ্টি কুমড়া চাষে ঝুঁকছে চাষিরা, ফলন ও আয় ভাল

মাটিরাঙ্গায় শ্রমিককে গুলির ঘটনায় জড়িতদের ধরতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

১৪

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় প্রসীত খীসা নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর বিরুদ্ধে বাঙালি শ্রমিক জাহাঙ্গীর আলমকে গুলি করার অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ জুন) সকাল সাড়ে ১১টায় মাটিরাঙ্গা বাজারে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

প্রতিবাদ সমাবেশ থেকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানানো হয়। অন্যথায় কঠোর আন্দোলন কর্মসূচি, এমনকি হরতাল আহ্বানের হুঁশিয়ারি দেন বক্তারা। পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ মাটিরাঙ্গা উপজেলা শাখার সভাপতি রবিউল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন পার্বত্য যুব পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি জালাল আহমেদ।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মুজাহিদ, নির্যাতিত মোটর শ্রমিক সংগঠন খাগড়াছড়ি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ছোটন এবং পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ মাটিরাঙ্গা উপজেলা শাখার সাধারণ সম্পাদক এস এম হেলালসহ বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এছাড়া পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ ও এর সহযোগী সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় সাধারণ মানুষ বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন।

তিনি বলেন, পার্বত্য অঞ্চলে নিরীহ বাঙালিদের ওপর সন্ত্রাসী হামলা ও চাঁদাবাজি বন্ধে প্রশাসনকে আরও কঠোর ভূমিকা নিতে হবে। হামলাকারীদেও দ্রুত গ্রেপ্তার না করা হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

গত শনিবার (২০ জুন) রাত আনুমানিক ৮টার দিকে মাটিরাঙ্গা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাইল্যাছড়ি যৌথ খামার এলাকায় দুর্বৃত্তদের গুলিতে শ্রমিক জাহাঙ্গীর আলম (৩৭) আহত হন। অভিযোগ রয়েছে, ইউপিডিএফ (মূল) দলের সশস্ত্র সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তার ডান পায়ে গুলিবিদ্ধ হন তিনি।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।