শিরোনাম
দেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে কাপ্তাইয়ে সমাবেশকাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের মানুষ একাধিক সুবিধা থেকে বঞ্চিতজাল নোট প্রচলন প্রতিরোধে দীঘিনালায় জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালাপাহাড়ের সকল জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করা: ওয়াদু ভুঁইয়া এমপিরাত নামলেই রামগড়-টু-বারৈয়ারহাট সড়কে বিভিন্ন অংশে ডাকাতিখাগড়াছড়ি সদর হাসপাতালে অনুমোদিত পদ ৮২টি কর্মরত আছেন ১৭দুইটিলা আর্মি ক্যাম্পে কারবারি সম্মেলন ও বিদ্যালয়ে চেয়ার-টেবিল-বেঞ্চ বিতরণদীঘিনালায় দূর্গম মধ্য বানছড়া এলাকায় সেনবাহিনীর চিকিৎসা সেবাদীঘিনালায় বৌদ্ধ বিহারে সেনাবাহিনীর পাওয়ার টিলার প্রদানবান্দরবানের থানচিতে মিষ্টি কুমড়া চাষে ঝুঁকছে চাষিরা, ফলন ও আয় ভাল

বান্দরবনের লামায় বৃদ্ধাশ্রমের জায়গা নিয়ে সংঘর্ষ পরে সেনা-পুলিশ মোতায়েন

১৫

॥ নিজস্ব প্রতিবেদক ॥
বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নে কোয়ান্টাম ফাউন্ডেশনের বৃদ্ধাশ্রমের জায়গার সীমানা ও মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে সালিশি বৈঠকে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পরে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়। শনিবার (২০জুন) এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃদ্ধাশ্রমের জায়গার সীমানা ও মালিকানা নিয়ে কোয়ান্টাম ফাউন্ডেশন এবং স্থানীয় গফুর ম্যানেজারের পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিষয়টি নিষ্পত্তির জন্য আজ উভয় পক্ষকে প্রয়োজনীয় কাগজপত্র ও দলিলসহ সালিশি বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়। বৈঠকে গফুর ম্যানেজার, কামাল উদ্দিন, কালা আনোয়ার, শাহ মিয়া, মোহাম্মদ রায়হানসহ কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রতিনিধিরা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কোয়ান্টাম ফাউন্ডেশনের ইনচার্জ আসাদুল ইসলাম অভিযোগ করে বলেন, পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী উভয় পক্ষই কাগজপত্র উপস্থাপন করার কথা ছিল। তাদের পক্ষ থেকে বৈধ কাগজপত্র উপস্থাপন করা হলেও প্রতিপক্ষ কোনো দলিল দেখাতে পারেনি। এরপরই উত্তেজনা সৃষ্টি হয়ে গফুর ম্যানেজারের পক্ষ থেকে হামলার ঘটনা ঘটে এবং উভয় পক্ষের মধ্যে হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার পরিস্থিতি তৈরি হয়।

ঘটনার পর পুরো এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং থমথমে পরিস্থিতি বিরাজ করে। খবর পেয়ে দ্রুত সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনী এলাকায় কঠোর অবস্থানে রয়েছে, যাতে নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।