শিরোনাম
দেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে কাপ্তাইয়ে সমাবেশকাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের মানুষ একাধিক সুবিধা থেকে বঞ্চিতজাল নোট প্রচলন প্রতিরোধে দীঘিনালায় জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালাপাহাড়ের সকল জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করা: ওয়াদু ভুঁইয়া এমপিরাত নামলেই রামগড়-টু-বারৈয়ারহাট সড়কে বিভিন্ন অংশে ডাকাতিখাগড়াছড়ি সদর হাসপাতালে অনুমোদিত পদ ৮২টি কর্মরত আছেন ১৭দুইটিলা আর্মি ক্যাম্পে কারবারি সম্মেলন ও বিদ্যালয়ে চেয়ার-টেবিল-বেঞ্চ বিতরণদীঘিনালায় দূর্গম মধ্য বানছড়া এলাকায় সেনবাহিনীর চিকিৎসা সেবাদীঘিনালায় বৌদ্ধ বিহারে সেনাবাহিনীর পাওয়ার টিলার প্রদানবান্দরবানের থানচিতে মিষ্টি কুমড়া চাষে ঝুঁকছে চাষিরা, ফলন ও আয় ভাল

খাগড়াছড়ির রামগড়ে বিজিবির অভিযানে ১৪ কেজি গাঁজা জব্দ

১২

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ির রামগড় ৪৩ বিজিবির আওতাধীন চট্টগ্রাম ভূঁজপুর থানার আধাঁরমানিক বিওপির একটি টহল দল অভিযান চালিয়ে চৌদ্দ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। শুক্রবার (১৯জুন) ভোরবেলা সীমানেন্তর উত্তর আঁধারমানিক নামক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। সীমান্ত এলাকায় চোরাকারবারর দল এসব গাঁজা পাশ^বর্তী দেশ ভারত থেকে নিয়ে আসা হয়েছে বলে স্থানীয় সুত্র গুলো জানিয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, ব্যাটালিয়ন অধিনায়ক এর দিক-নির্দেশনায় সীমান্ত পিলার ২২১০ এর নিকট আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উত্তর আঁধারমানিক নামক স্থানে ফাঁদ পেতে থাকে বিজিবি টহল দল। ভোর ৫টা ১০ মিনিটের দিকে ভারত থেকে তিন চোরাকারবারী কে বাংলাদেশের দিকে আসতে দেখে বিজিবি টহলদল চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা ৩টি বস্তা ফেলে দ্রুত ভারতের দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে ফেলে যাওয়া তিনটি বস্তার ভিতর থেকে সাতটি ছোট প্যাকেটে ১৪ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।

রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আহসান-উল-ইসলাম জানান, সীমান্তে মাদক চোরাচালান রোধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনগণকে সচেতন করতে বিজিবি ২৪/৭ সীমান্তে কাজ করছে। সীমান্তে চোরাচালান, মাদকদ্রব্য ও মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধে তথ্য প্রদান করে সহায়তা করার জন্য সকলকে অনুরোধ করেন।