শিরোনাম
নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ করার অঙ্গীকার শিক্ষার্থীদেরখাগড়াছড়ির রামগড়ে বিজিবির অভিযানে ১৪ কেজি গাঁজা জব্দরাঙ্গামাটির বরকলে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিতখাগড়াছড়ির রামগড়ে ফ্যামিলি কার্ড পেলো ৪৫৬ পরিবারঅপরাধমূলক কর্মকান্ডের তথ্য আইনশৃঙ্খলা বাহিনীকে জানান: কর্নেল মোঃ আহসানপার্বত্যের বিজু,সাংগ্রাই,বিষু,বৈসু,চাংক্রান ও চাংলান উৎসব বাংলাদেশের অনন্য সাংস্কৃতিক ভিত্তি: পার্বত্য সচিবচেঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের কাঁধে বিজিবি’র নতুন ব্যাগপরিবেশ সংরক্ষণে প্লাস্টিক বর্জ্য অপসারণ অভিযানে কাপ্তাই জোনের সেনা সদস্যদেরদেশীয় মদ ভেবে আগাছা নিধনের বিষপানে রাজস্থলীতে যুবকের মৃত্যুরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের বৃক্ষ রোপণ অভিযান ও বজ্য ব্যবস্থাপনা সভা

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ করার অঙ্গীকার শিক্ষার্থীদের

॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটিতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ করার অঙ্গীকার করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সদর উপজেলার নির্বাচিত ১০ টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ১৮ জুন বৃহস্পতিবার সকাল ১০ টায় জেলা পরিষদ সম্মেলন কক্ষে সনাক সদস্য মোহাম্মদ আলী এর সঞ্চালনায় এবং সনাক সভাপতি প্রফেসর বাঞ্ছিতা চাকমা এর সভাপতিত্বে ’’নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষায় করণীয়’’ শীর্ষক আলোচনা সভায় এ অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানের উদ্বোধক এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য দেব প্রসাদ দেওয়ান। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধের বিষয়টির প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে রাষ্ট্র এবং সমাজকে এগিয়ে আসতে হবে। এটি একটি সামাজিক আন্দোলন। এসিড নিক্ষেপ বর্তমানে রাষ্ট্রের কার্যকর ব্যবস্থার কারণে নির্মূল হয়েছে। সরকারের সদিচ্ছা থাকলে তথা আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করা সম্ভব হলে নারীর প্রতি সহিংসতাও বন্ধ করা সম্ভব বলে মনে করেন তিনি। কেউ সহিংসতার শিকার হলে ৯৯৯ এ কল করে সহায়তা চাওয়ারও অনুরোধ করেন ছাত্র ছাত্রীদের। তিনি সার্বক্ষনিক সেবা দেওয়ার জন্য এ হেল্প লাইনটি প্রস্তুত থাকে বলেও মন্তব্য করেন।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার সরিৎ কুমার চাকমা। তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নারী নির্যাতন, বুলিং এ সকল বিষয়ে সচেতন হতে হবে। তিনি বিদ্যালয়ের কোন শিক্ষার্থী বুলিং কিংবা নির্যাতনের শিকার হলে দ্রুত সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক বা অভিভাবককে অবহিত করার আহ্বান জানান। এর আগে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষায় করণীয় শীর্ষক মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন প্রদান করেন সনাক সদস্য ও টিআইবি ট্রাস্টি বোর্ড সদস্য সুস্মিতা চাকমা। তিনি প্রেজেন্টেশনে নারীর প্রতি সহিংসতা কি, বাংলাদেশের নারীর প্রতি সহিংসতার চিত্র, হটলাইন নম্বর, ছাত্র ছাত্রী ও অভিভাকদের দায়িত্ব ইত্যাদি বিষয় আলোকপাত করেন। এরপর উন্মুক্ত আলোচনায় বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা নারীর প্রতি সহিংসতার বিষয়ে তাদের মতামত প্রদান করেন এবং সনাকের সদস্যরা উত্তর প্রদান করেন।

সভার সভাপতি প্রফেসর বাঞ্ছিতা চাকমা বলেন, সনাক টিআইবি দীর্ঘসময় ধরে নারী অধিকার, দুর্নীতি প্রতিরোধ, সামাজিক সচেতনতা ইত্যাদি বিষয়ে কাজ করছে। তিনি জেলা পরিষদের মাধ্যমে মাধ্যমিক বিদ্যালয়ে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ কমিটি কার্যকর করার জন্য একটি চিঠি ইস্যুর অনুরোধ জানান এবং অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত সবাইকে দুর্নীতিবিরোধী শপথ পড়ান।এবং এই অনুষ্ঠান আয়োজনে ছাত্র ছাত্রীরা উপকৃত হয়েছেন বলে তিনি মনে করেন।

এছাড়া অন্যান্যের মধ্যে সভায় বক্তব্য প্রদান করেন সনাক সদস্য যথাক্রমে নিরূপা দেওয়ান, অঞ্জুলিকা খীসা, গৈরিকা চাকমা এবং টিআইবি’র চট্টগ্রামের ক্লাস্টার কো অর্ডিনটের মোঃ জসিম উদ্দিন। অনুষ্ঠানে ১০ টি বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি-