রাঙ্গামাটির বরকলে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত
॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির বরকলে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা কমিটির সদস্যদের নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(১৮ জুন) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের ফালিটাঙ্গেচুগ কনফারেন্স কক্ষে এ সভা আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বরকল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিক ও বরকল ৪৫ বিজিবি জোনের সহকারী পরিচালক মোঃ ইয়াসিন। এসময় বরকল রাগীব রাবেয়া কলেজ অধ্যক্ষ নৈচিং রাখাইন, সুবলং ইউপি চেয়ারম্যান তরুন জ্যোতি চাকমা,বরকল ইউপি চেয়ারম্যান প্রভাত কুমার চাকমা, আইমাছড়া ইউপি চেয়ারম্যান সুবিমল চাকমা ও বড় হরিণা ইউপি নিলাময় চাকমা,বরকল মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাত বিন্দু চাকমা, বরকল প্রেস ক্লাব সভাপতি শান্তি ময় চাকমা, কার্বারী অ্যাসোসিয়েশনের সভাপতি নন্দ বিকাশ চাকমা, মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা অনুকা খীসা সহ উপজেলার বিভিন্ন দপ্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, অন্যান্য উপজেলার তুলনায় বরকলের আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে সন্তোষজনক ও স্বাভাবিক রয়েছে। তবে উন্নয়নের দিক থেকে উপজেলাটি এখনো পিছিয়ে আছে। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার টেকসই উন্নয়নে প্রশাসনের মাধ্যমে সরকারের সুদৃষ্টি কামনা করেন তারা। এছাড়া দাপ্তরিক কাজের গতি বাড়াতে নিয়মিত কর্মকর্তা পদায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন বলেন, বরকলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় তিনি সন্তোষ প্রকাশ করেন। এতে, বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীলতা ধরে রাখতে সবাইকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছেন উপজেলা ইউএনও জাহাঙ্গীর হোসাইন।
মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির ভূমিকার কথা উল্লেখ করে বরকল ৪৫ বিজিবি জোনের সহকারী পরিচালক মোঃ ইয়াসিন বলেন, মাদক, চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় তৎপর। সাম্প্রতিক সময়ে সীমান্ত দিয়ে অনুপ্রবেশ (পুশইন) রোধসহ অবৈধ কর্মকান্ড নিয়ন্ত্রণে স্থানীয় জনপ্রতিনিধি ও জনসাধারণের সচেতনতা ও সহযোগিতা একান্ত প্রয়োজন।
বরকল থানার ওসি মোঃ রফিক বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় নেতৃবৃন্দের নিরবচ্ছিন্ন সহযোগিতা প্রয়োজন।