শিরোনাম
শিক্ষার উপযুক্ত পরিবেশ ও ঝরে পড়া রোধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রীপ্রকৃতির সহনশীলতা খেয়াল রেখে অবকাঠামো নির্মাণ করতে হবে: পার্বত্য মন্ত্রীখাগড়াছড়ির রামগড় সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ছয়টি গরু জব্দবান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হয়েছে ইকো-কার্ডিওগ্রাফি সেবারামগড় বিজিবির জোন কমান্ডারের পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদানকাপ্তাইয়ে বানরের যন্ত্রণায় অতিষ্ঠ মানুষ, ক্ষতি করা যাবে না বললো বন বিভাগরামগড়ে হারানো মেয়েকে ৯ বছর পর ফিরে পেলেন মাসরকারের অর্থায়নে প্রকল্পের কাজের প্রতি জবাবদিহিতা থাকতে হবে:পার্বত্য মন্ত্রী সাচিং প্রুপুলিশের অভিযানে ৪ দিন পরে লামার নিখোঁজ তিন কিশোরী উদ্ধারসাজেকে ভ্রমন নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে খাগড়াছড়িতে ব্যবসায়ীদের মানববন্ধন

প্রকৃতির সহনশীলতা খেয়াল রেখে অবকাঠামো নির্মাণ করতে হবে: পার্বত্য মন্ত্রী

৩

॥ নিজস্ব প্রতিবেদক ॥
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু, এমপি বলেছেন, পাহাড়ি অঞ্চলে অতিবৃষ্টি, হঠাৎ বন্যা ও ভূমিধসের মতো জটিল দুর্যোগ ঝুঁকি রয়েছে। শুধু আগাম সতর্কবার্তা তৈরি করাই শেষ কথা নয়, তা যেন দুর্গম এলাকার মানুষের কাছে সময়মতো ও সহজ ভাষায় পৌঁছায় তা নিশ্চিত করতে হবে। সেভ দ্য চিলড্রেন ও ইকো সহ সংশ্লিষ্ট সংস্থাগুলো পরিবেশের ভারসাম্য রক্ষা করে পাহাড়ে তাদের উন্নয়ন কাজ অব্যাহত রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বৃহস্পতিবার (১৫অক্টোবর) রাজধানীর গুলশানে অবস্থিত হোটেল আমারি’র ইডেন গার্ডেন বলরুমে আয়োজিত ‘সুরক্ষা (ঝটজঅককঐঅ)’ প্রকল্পের জাতীয় সুভ সূচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।

পাহাড়ের পরিবেশবান্ধব অবকাঠামো নির্মাণ ও বনায়নের ব্যাপারে জোর দিয়ে তিনি আরও বলেন, যুগ যুগ ধরে পাহাড়ে বসবাসকারী স্থানীয়দের অভিজ্ঞতা ও প্রকৃতির সহনশীলতার দিক খেয়াল রেখে অবকাঠামো নির্মাণ করতে হবে। প্রকৃতির ক্ষতি না করে বিশেষ পদ্ধতিতে বনায়ন (প্ল্যান্টেশন) বাড়ানো প্রয়োজন। পাশাপাশি পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে সেবামূলক কার্যক্রম জোরদার করতে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে (এনজিও) এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

পার্বত্য অঞ্চলের মানুষের প্রধান মৌলিক সমস্যাগুলোর মধ্যে সুপেয় পানি ও টেকসই স্যানিটেশন অন্যতম উল্লেখ করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু বলেছেন, পাহাড়ি এলাকায় প্রান্তিক জনগণের কাছে সুপেয় পানির সুবিধা ও ওয়াসরুম ব্যবস্থা পৌছে দিতে অবিলম্বে কার্যকারী উদ্যোগ নিতে হবে এবং গৃহীত প্রকল্পসমূহ দ্রুত বাস্তবায়ন করতে হবে। একইসঙ্গে পার্বত্য অঞ্চলের প্রাকৃতিক ভারসাম্য বজায় রেখে জনগণের জীবনযাত্রার মান বাড়াতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান মন্ত্রী।

কিশোর ও তরুণসমাজকে মাদকমুক্ত রাখা এবং সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার থেকে ফিরিয়ে আনার ওপর গুরুত্ব দিয়ে বান্দরবানের রাজপুত্র মন্ত্রী সাচিং প্রু জেরী, এমপি বলেন, তরুণ প্রজন্মকে স্মার্টফোন ও গেমিংয়ের প্রতি অতিরিক্ত আসক্তি থেকে খেলাধুলার মাঠে ফিরিয়ে আনতে হবে। এ লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দেশের প্রতিটি উপজেলায় নতুন খেলার মাঠ তৈরি করা হচ্ছে, যা বিগত সময়ে উপেক্ষিত ছিল।

দুযোর্গ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক (এমআইএম) নিতাই চন্দ্র দে সরকারের সভাপতিত্বে আয়োজিত এই কর্মশালার সমাপনী অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক (সচিব) রেজওয়ানুর রহমান, এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক ড. মোহাম্মদ জাকারিয়া এবং সেভ দ্য চিলড্রেন বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর সুমন সেনগুপ্তা।