শিরোনাম
যতক্ষণ তোকে ভোগ করতে পারবোনা ততক্ষণ শান্তি নাই!কাপ্তাইয়ের লিফলেট বিতরণের সময় প্রতিপক্ষের হামলায় আহত-১স্থানীয় সরকার নির্বাচনে নাইক্ষ্যংছড়িতে জামায়াতের সম্ভাব্য প্রার্থী হবেন যারাভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে দিনেদুপুরে রিসোর্টে হামলা, আহত ৯চেক জালিয়াতির মামলায় মাটিরাঙ্গা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গ্রেপ্তারসড়কের দুই পাশে ঝোপঝাড়, প্রতিনিয়ত ঘটছে ডাকাতি ছিনতাই ঘটনাসেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণরামগড় ৪৩ বিজিবির সার্বিক ব্যবস্থাপনায় মাসিক নিরাপত্তা সভাদুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগীতায় মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়নআইনশৃঙ্খলার পাশাপাশি সুশাসন ও উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ

কাপ্তাইয়ের লিফলেট বিতরণের সময় প্রতিপক্ষের হামলায় আহত-১

১

॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥
রাঙ্গামাটি কাপ্তাই চিৎমরম ইউনিয়নে সরকারের লিফলেট বিতরণ করার সময় প্রতিপক্ষ গ্রুপের হামলায় বিএনপি’র এক কর্মী আহত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিএনপি, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সরকার কর্তৃক দেয়া গ্যাস সংকট থেকে উত্তরণের পথে সরকার এ লিফলেট চিৎমরম বাজারে বিতরণ করা হয়। এসময় বিএনপির ৮/১০জনের প্রতিপক্ষ একটি গ্রুপ লিফলেট বিতরণ কারীদের ওপর অতর্কিতভাবে হামলা করার অভিযোগ পাওয়া যায়।

হামলায় কাপ্তাই উপজেলা যুব দলের সদস্য ও চিৎমরম ইউনিয়ন যুব বিষয়ক সম্পাদক নাজমুল হক (৩৫)কে হামলা করে গুরুভাবে আহত করে। এসময় নাজমুলের ব্যবসায়ী প্রতিষ্ঠানে ডুকে হামলাকারীরা পাঁচ লাখ টাকার মালামাল নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়। চিৎমরম ইউনিয়ন ছাত্র দল সভাপতি আব্দুল্লাহ আল মামুন জানান, আমরা সরকারের লিফলেট বিতরণ করছি, এসময় রাঙ্গামাটি ২৯৯নং আসনের এ্যাড.দীপেন দেওয়ান, এমপি বিরোধী এবং লিফলেট বিরোধী উবাচিং মারমার নেতৃত্বে ৫ আগস্টের পরের লোকজন এসে আমাদের ওপর অতর্কিতভাবে হামলা চালায়। হামলা আমাদের এক কর্মীকে বেদরক পিটিয়ে রক্তাক্ত করে এবং আহত কর্মীর ব্যবসায়ী প্রতিষ্ঠানে ডুকে লুটপাট করার অভিযোগ করে।

বর্তমানে আহত কর্মী কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ চিকিৎসাধীন রয়েছে। এ্যাড.দীপেন দেওয়ান এমপি’র কাপ্তাই প্রতিনিধি মংসুইপ্রু মারমা অভিযোগ করেন, সরকারের দেয়া গ্যাস সংকট থেকে উত্তরণের পথে এ লিফলেট বিতরণ করার সময় চিৎমরম ইউনিয়ন এক বিএনপি নেতার ইশারায় প্রতিপক্ষ ৫আগস্টের একটি গ্রুপ আতঙ্কিতভাবে লিফলেট বিতরণের সময় হামলা করে। এতে আমাদের এক কর্মীকে গুরুত্বভাবে আহত করে এবং তার ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করে প্রায় পাঁচ লাখ টাকার মালামাল নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়। তিনি আরও জানান, হামলাকারীদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে। কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ জানান, আমি ঘটনা শুনেছি এবং এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা বলে জানেন। বিষয়টা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করেন। বিষয়টা নিয়ে দু’গ্রুপের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।