শিরোনাম
শিক্ষার উপযুক্ত পরিবেশ ও ঝরে পড়া রোধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রীপ্রকৃতির সহনশীলতা খেয়াল রেখে অবকাঠামো নির্মাণ করতে হবে: পার্বত্য মন্ত্রীখাগড়াছড়ির রামগড় সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ছয়টি গরু জব্দবান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হয়েছে ইকো-কার্ডিওগ্রাফি সেবারামগড় বিজিবির জোন কমান্ডারের পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদানকাপ্তাইয়ে বানরের যন্ত্রণায় অতিষ্ঠ মানুষ, ক্ষতি করা যাবে না বললো বন বিভাগরামগড়ে হারানো মেয়েকে ৯ বছর পর ফিরে পেলেন মাসরকারের অর্থায়নে প্রকল্পের কাজের প্রতি জবাবদিহিতা থাকতে হবে:পার্বত্য মন্ত্রী সাচিং প্রুপুলিশের অভিযানে ৪ দিন পরে লামার নিখোঁজ তিন কিশোরী উদ্ধারসাজেকে ভ্রমন নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে খাগড়াছড়িতে ব্যবসায়ীদের মানববন্ধন

মানিকছড়িতে আজকের প্রজন্ম’র ১৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥
পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধি ও সবুজায়নের লক্ষ্যে খাগড়াছড়ির মানিকছড়িতে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘আজকের প্রজন্ম এর উদ্যোগে ১৫ হাজার ফলদ, বনজ ও বিভিন্ন জাতের ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

রবিববার (৩০আগস্ট) বিকেলে উপজেলার গাড়ীটানায় দারুল ইসলাহ্ কারিমিয়া হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে মাদরাসার আঙ্গিনায় বৃক্ষরোপণ ও শিক্ষার্থী এবং স্থানীয়দের মাঝে বিভিন্ন গাছের চারা বিতরণের মধ্যদিয়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন সংগঠনের দায়িত্বশীলরা।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য মাওলানা আব্দুল কাদের, ওবায়দুল কাদের, প্রতিষ্ঠাতা সভাপতি কাজী শহিদুল্লাহ ওয়াহেদ, সাংগঠনিক সম্পাদক মুফতী মাঈন উদ্দিন জামীল, শিক্ষক ফিরোজ হাসান চৌধুরী টিটু, আরাফাত মুঈন আরাভী ও মাওলানা মুহাম্মদ ইউসুফ প্রমূখ।

আয়োজকরা জানান, ২০১৫ সালে প্রতিষ্ঠার পর থেকে ‘আজকের প্রজন্ম’ ধারাবাহিকভাবে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষসম্পদ বৃদ্ধি এবং সাধারণ মানুষের মাঝে বৃক্ষরোপণের আগ্রহ সৃষ্টি করতে এবার ১৫ হাজার ফলদ, বনজ ও বিভিন্ন জাতের ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

কর্মসূচির আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও জনবহুল এলাকায় চারা রোপণের পাশাপাশি স্থানীয়দের মাঝে চারা বিতরণ করা হবে। একই সাথে একটি বিশেষ তদারকি কমিটি রোপণ করা গাছগুলোর যথাযথ পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে কাজ করবে বলেও জানিয়েছেন তারা।