শিরোনাম
দেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে কাপ্তাইয়ে সমাবেশকাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের মানুষ একাধিক সুবিধা থেকে বঞ্চিতজাল নোট প্রচলন প্রতিরোধে দীঘিনালায় জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালাপাহাড়ের সকল জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করা: ওয়াদু ভুঁইয়া এমপিরাত নামলেই রামগড়-টু-বারৈয়ারহাট সড়কে বিভিন্ন অংশে ডাকাতিখাগড়াছড়ি সদর হাসপাতালে অনুমোদিত পদ ৮২টি কর্মরত আছেন ১৭দুইটিলা আর্মি ক্যাম্পে কারবারি সম্মেলন ও বিদ্যালয়ে চেয়ার-টেবিল-বেঞ্চ বিতরণদীঘিনালায় দূর্গম মধ্য বানছড়া এলাকায় সেনবাহিনীর চিকিৎসা সেবাদীঘিনালায় বৌদ্ধ বিহারে সেনাবাহিনীর পাওয়ার টিলার প্রদানবান্দরবানের থানচিতে মিষ্টি কুমড়া চাষে ঝুঁকছে চাষিরা, ফলন ও আয় ভাল

রাঙ্গামাটিতে কাপ্তাই হ্রদে ডুবে জেলের মৃত্যু, পঁয়ত্রিশ ফুট গভীর থেকে উদ্ধার

৬

॥ নিজস্ব প্রতিবেদক ॥
কাপ্তাই হ্রদে মাছ ধরতে গিয়ে পানিতে যুবে স্থানীয় এক জেলে মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১আগষ্ট) দুপুরে রাঙ্গামাটি সদরের বালুখালি ইউনিয়নের ৬নং ওয়ার্ড সংলগ্ন হাজারীবাগ এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সুত্রগুলো জানিয়েছে।

পুলিশ ও স্থানীয় সুত্রগুলো জানায়, নৌকা নিয়ে কাপ্তাই হ্রদের বালুখালী এলাকায় মাছ ধরতে যায় জেলে কাজল দাস (৬০)। মাছ ধরার সময় এক পর্যায়ে কাল দাস হ্রদে নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হন। স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে রাঙ্গামাটি ফায়ার স্টেশন এর লিডার লিটন কান্তি দেব এর নেতৃত্বে একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৗঁছে দুপুর আড়াইটায় কাপ্তাই হ্রদের পঁয়ত্রিশ ফুট গভীর থেকে জেলে কাজল দাশকে উদ্ধার করে। পরে রাঙ্গামাটি কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়। নিহত কাজল দাস রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজার এলাকার নতুন জালিয়াপাড়ার বাসিন্দা বলে জানা গেছে।

এ বিষয়ে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দিন জানান আইনি প্রক্রিয়া শেষ করে নিহতের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়।