শিরোনাম
রাঙ্গামাটিতে কাপ্তাই হ্রদে ডুবে জেলের মৃত্যু, পঁয়ত্রিশ ফুট গভীর থেকে উদ্ধারমানুষ বলছে বান্দরবনের নাইক্ষ্যংছড়ি উপজেলা মাদক ইয়াবায় ছেয়ে গেছেখাগড়াছড়ির রামগড়ে এক বিদ্যালয়ের কেউ পাশ করেনিদুর্নীতি প্রতিরোধ ও আইনের শাসন নিশ্চিতে সুশাসনের বিকল্প নেইরাঙ্গামাটির বাঘাইছড়িতে বালু উত্তোলন করায় বালু সহ সেলুমেশিন জব্দখাগড়াছড়ির মাটিরাঙ্গায় যাত্রীছাউনি উদ্বোধন করলেন জোন কমান্ডারখাগড়াছড়ির দীঘিনালায় দুইটি বিদ্যালয়ে শতভাগ ফেলবেঞ্চ-ডেস্কের অভাবে শিক্ষার্থীদের ভোগান্তি, অবশেষে স্বস্তি দুই বিদ্যালয়েসাড়ে তিন মাসের মাথায় মাছ শিকারে জাল পড়লো রাঙ্গামাটির কাপ্তাই হ্রদেআবারো বান্দরবনের নাইক্ষ্যংছড়িতে ইয়াবা, পিস্তল সহ গোলাবারুদ উদ্ধার

মানুষ বলছে বান্দরবনের নাইক্ষ্যংছড়ি উপজেলা মাদক ইয়াবায় ছেয়ে গেছে

॥ মুবিনুল হক মুবিন, নাইক্ষ্যংছড়ি ॥
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি কমিউনিটি সেন্টার এলাকায়তে বিজিবি’র সদস্য অভিযান চালিয়ে ইজিবাইক সহ ৩০ হাজার ১০০ পিস ও পুলিশের অভিযানে বাইশারীতে ১০০ পিস ইয়াবা সহ এক যুবককে আটক করা হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) সকালে পৃথক সময়ে এসব মাদক জব্দ করা হয় বলে পুলিশ ও বিজিবি নিশ্চিত করেছে।

বিজিবি সুত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১১ বিজিবির একটি বিশেষ আভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। আনুমানিক সাড়ে ১১ টার দিকে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ান সদর ১১ বিজিবি থেকে ৫০০ গজ দূরে আম্মাজান কমিউনিটি সেন্টার সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় সন্দেহজনক একটি ব্যাটারি চালিত ইজিবাইককে ধাওয়া করলে চালক ও ইয়াবাবহনকারী ব্যক্তি ইয়াবা ফেলে চলে যায়। পরে ঘটনাস্থল থেকে মালিকবিহীন অবস্থায় ইজিবাইকসহ তিন কার্টনে থাকা ৩০ হাজার ১০০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ ফয়জুল কবির পিএসসি, ইঞ্জিনিয়ার্স বলেন, সীমান্ত সুরক্ষা, চোরাচালান, মানবপাচার প্রতিরোধ এবং মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান অব্যহত রয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অপর দিকে উপজেলার বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ (একশত) পিস ইয়াবা সহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটককৃত বাইশারী ৯ নং ওয়ার্ড তুফান আলী পাড়ার নুরুল আমিনের ছেলে মোঃ নুরুল আবছার (২৮)। মঙ্গলবার ভোর সকালে গর্জনিয়া থেকে বাইশারীতে ইয়াবা নিয়ে আসার সময় পেটানআলী পাড়া গ্রামের মোরশেদ এর গ্যারেজের সামনে পাকা রাস্তার উপর থেকে চেকপোস্টে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী সে ইতিপূর্বেও বিভিন্ন মামলায় ও পরোয়ানা মূলে একাধিকবার বাইশারী পুলিশ কর্তৃক সে গ্রেফতার হয়েছিল। এই অভিযানে নেতৃত্বদেন বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ মনজুর হোসেনের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ শওকত জামিল এবং সঙ্গীয় ফোর্স।

এবিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোজাম্মেল হক জানান, মাদকদ্রব্য, চোরাকারবারি, অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশ সতর্ক অবস্থানে আছেন। তিনি আরও জানান, নুরুল আবছারের বিরুদ্ধ ১১ আগস্ট ২০২৬ তারিখের দায়ের করা মামলা নং ১৩। মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় করা হয়েছে।

অন্যদিকে উপজেলার সচেতন মানুষ বলছে আমরা যেন অসহায়। নাইক্ষ্যছড়ি উপজেলা যেন মাদক ইয়াবা আর চোরাকারবারীতে ছেয়ে গেছে। এমন কোন দিন নাই যে ইয়াবা ধরা পড়ছে না এমন পরিস্থিতিই লক্ষ্য করা যাচ্ছে। আমাদের ছেলে মেয়েরা প্রতিনিয়তই নিরাপত্তাহীনতায় ভুগছে। বিজিবি, আর্মি, পুলিশ, র‌্যাব, আনসার বাহিনীর কম্বিং অপারেশন না চালালে এবং জড়িতদের দ্রুত বিচারের মাধ্যমে সাজা নিশ্চত করা না হলে উপজেলার পরিস্থিতি ভয়াবহ হয়ে যাবে।