শিরোনাম
বান্দরবানের রোয়াংছড়িতে ‘চলো স্কুলে যাই’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিতবাঘাইছড়িতে সেনা সহায়তায় চোখ অপারেশনে চট্টগ্রাম গেলেন ১৭ রোগীরামগড়ে বিজিবির অভিযানে সীমান্তে গরু রেখে পালিয়েছে চোরাকারবারিসচিবের ভাই পরিচয়ে রামগড়ে ইউএনওর নিকট লাখ টাকা দাবী, প্রতারক আটকসেনাবাহিনীর উদ্যোগে বাঁশের সাঁকোতে স্বস্তি লক্ষ্মীছড়ির ছয় পাড়ার মানুষেরখাগড়াছড়ির রামগড়ে পারিবারিক কলহের জেরে বিষপানে গৃহবধূর মৃত্যুলক্ষ্মীছড়ির দুর্গম জনপদে সেনাবাহিনীর শিক্ষা উপকরণ বিতরণবন্যা ও ভূমিধসে রোয়াংছড়িতে ক্ষতিগ্রস্ত ৬শত পরিবার পাচ্ছেন নগদ অর্থের সহায়তাবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ধান চাষ করে কৃষকের মাথায় হাতকাপ্তাই কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ

বান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবা

॥ মু. মুবিনুল হক মুবিন, নাইক্ষ্যংছড়ি ॥
বান্দরবনের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরুধী বিশেষ অভিযানে মালিকবিহীন ৮৯ হাজার ৯১৬ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বিজিবি। ইয়াবার সিজার মূল্য আনুমানিক ২ কোটি ৬৯ লাখ ৭৪ হাজার ৮০০ টাকা জানিয়ে পুলিশ বিজিবি সুত্র।

গোপন সংবাদ পেয়ে বুধবার (৫আগষ্ট) রাতে বিজিবির নাইক্ষ্যংছড়িস্থ ১১ ব্যাটালিয়ন এর অধিনস্থ আশারতলী দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৪৬ থেকে প্রায় ৫ কিলোমিটার অভ্যন্তরে জারুলিয়াছড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সুত্রে জানায়, নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ ফয়জুল কবির পিএসসি ইঞ্জিনিয়ার্সের সার্বিক দিকনির্দেশনায় এই অভিযান পরিচালনা করা হয়।

এসময় কয়েকজন সন্দেহভাজন চোরাকারবারিকে দেখতে পেয়ে ধাওয়া করলে তারা একটি ব্যাগ ফেলে পার্শ্ববর্তী জঙ্গলে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া ব্যাগটি তল্লাশি করে ৯ কার্টনে রাখা মোট ৮৯ হাজার ৯১৬ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এর মধ্যে ৮৯ হাজার ১৬ পিস হলুদ রঙের, ৯০০ পিস সবুজ রঙের ইয়াবা ছিল। চোরাকারবারিরা পালিয়ে যাওয়াতে কাউকে আটক করা সম্ভব হয়নি।

এবিষয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১বিজিবি)র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ ফয়জুল কবির পিএসসি, ইঞ্জিনিয়ার্স বলেন, দেশের সীমান্ত সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধার, এবং মাদক পাচার রোধে বিজিবির অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে এবং সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।