শিরোনাম
দেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে কাপ্তাইয়ে সমাবেশকাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের মানুষ একাধিক সুবিধা থেকে বঞ্চিতজাল নোট প্রচলন প্রতিরোধে দীঘিনালায় জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালাপাহাড়ের সকল জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করা: ওয়াদু ভুঁইয়া এমপিরাত নামলেই রামগড়-টু-বারৈয়ারহাট সড়কে বিভিন্ন অংশে ডাকাতিখাগড়াছড়ি সদর হাসপাতালে অনুমোদিত পদ ৮২টি কর্মরত আছেন ১৭দুইটিলা আর্মি ক্যাম্পে কারবারি সম্মেলন ও বিদ্যালয়ে চেয়ার-টেবিল-বেঞ্চ বিতরণদীঘিনালায় দূর্গম মধ্য বানছড়া এলাকায় সেনবাহিনীর চিকিৎসা সেবাদীঘিনালায় বৌদ্ধ বিহারে সেনাবাহিনীর পাওয়ার টিলার প্রদানবান্দরবানের থানচিতে মিষ্টি কুমড়া চাষে ঝুঁকছে চাষিরা, ফলন ও আয় ভাল

কাপ্তাইয়ে দু’মাসব্যাপী যুব উন্নয়নের কম্পিউটার প্রশিক্ষণ উদ্বোধন

১১

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরাধীন আওতায় দু’মাস ব্যাপী ভ্রাম্যমাণ ভ্যানে প্রযুক্তি বিষয়ক কম্পিউটার প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। বুধবার (১জুলাই) কাপ্তাই উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মসুচীর উদ্বোধন করা হয়।

“টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডার প্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ (টেকাব ২য় পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় প্রশিক্ষণ কোর্স প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হানুল ইসলাম।

কাপ্তাই উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর কর্মকর্তা মোঃ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হানুল ইসলাম বলেন, সরকার বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষনের ব্যবস্থা করা হয়েছে। সরকার কারিকুলাম অনুযায়ী বই এবং প্রশিক্ষক দিয়েছেন এই কোর্সের জন্য। প্রশিক্ষণ শেষ করে তোমরা নিজেকে দক্ষ হিসেবে গড়ে তুলে স্বাবলম্বী হতে পারবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা বিএনপির সহ সভাপতি ডা: রহমত উল্লাহ, কাপ্তাই উপজেলা সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাপ্তাই প্রেসক্লাব সভাপতি কবির হোসেন। প্রশিক্ষণ কোর্সে কাপ্তাই উপজেলার ৪০ জন যুবক-যুবতী অংশ গ্রহণ করে। যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা খায়রুল আলম অনুষ্ঠানের সঞ্চালনা করেন।