শিরোনাম
দেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে কাপ্তাইয়ে সমাবেশকাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের মানুষ একাধিক সুবিধা থেকে বঞ্চিতজাল নোট প্রচলন প্রতিরোধে দীঘিনালায় জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালাপাহাড়ের সকল জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করা: ওয়াদু ভুঁইয়া এমপিরাত নামলেই রামগড়-টু-বারৈয়ারহাট সড়কে বিভিন্ন অংশে ডাকাতিখাগড়াছড়ি সদর হাসপাতালে অনুমোদিত পদ ৮২টি কর্মরত আছেন ১৭দুইটিলা আর্মি ক্যাম্পে কারবারি সম্মেলন ও বিদ্যালয়ে চেয়ার-টেবিল-বেঞ্চ বিতরণদীঘিনালায় দূর্গম মধ্য বানছড়া এলাকায় সেনবাহিনীর চিকিৎসা সেবাদীঘিনালায় বৌদ্ধ বিহারে সেনাবাহিনীর পাওয়ার টিলার প্রদানবান্দরবানের থানচিতে মিষ্টি কুমড়া চাষে ঝুঁকছে চাষিরা, ফলন ও আয় ভাল

গাছ শুধু পরিবেশকে সবুজ করে না প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবীও গড়ে তোলে

৫

॥ বাঘাইছড়ি উপজেলা প্রতিনিধি ॥
খাগড়াছড়ির সাজেকে পাহাড়ি ও বাঙালি পরিবারের মধ্যে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ কর্মসুচী পালন করেছে বাঘাইহাট সেনা জোন। বুধবার (১জুলাই) সকাল ১১টার দিকে সাজেক ইউনিয়নের বাঘাইহাট বাজার এবং রূপকারী ইউনিয়নের দুইটিলা সেনাক্যাম্প সংলগ্ন বাঙালি পাড়া এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

২৪ পদাতিক ডিভিশনের ২০৩ ব্রিগেডের পরিকল্পনা অনুযায়ী বাঘাইহাট জোন এ কার্যক্রম পরিচালনা করে। অনুষ্ঠানে বাঘাইহাট জোনের উপ-অধিনায়ক স্থানীয় পাহাড়ি ও বাঙালি পরিবারের সদস্যদের হাতে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারাও তুলে দেন।

এ সময় তিনি বলেন, পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই। একটি গাছ শুধু পরিবেশকে সবুজ করে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়তেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি বিতরণ করা চারাগুলো যথাযথভাবে রোপণ ও পরিচর্যার আহ্বান জানান। পাশাপাশি প্রত্যেক পরিবারকে অন্তত একটি করে গাছ লাগানোর এবং অন্যদেরও বৃক্ষরোপণে উৎসাহিত করার পরামর্শ দেন। জনগণের কল্যাণ, পরিবেশ সংরক্ষণ এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।