শিরোনাম
দেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে কাপ্তাইয়ে সমাবেশকাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের মানুষ একাধিক সুবিধা থেকে বঞ্চিতজাল নোট প্রচলন প্রতিরোধে দীঘিনালায় জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালাপাহাড়ের সকল জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করা: ওয়াদু ভুঁইয়া এমপিরাত নামলেই রামগড়-টু-বারৈয়ারহাট সড়কে বিভিন্ন অংশে ডাকাতিখাগড়াছড়ি সদর হাসপাতালে অনুমোদিত পদ ৮২টি কর্মরত আছেন ১৭দুইটিলা আর্মি ক্যাম্পে কারবারি সম্মেলন ও বিদ্যালয়ে চেয়ার-টেবিল-বেঞ্চ বিতরণদীঘিনালায় দূর্গম মধ্য বানছড়া এলাকায় সেনবাহিনীর চিকিৎসা সেবাদীঘিনালায় বৌদ্ধ বিহারে সেনাবাহিনীর পাওয়ার টিলার প্রদানবান্দরবানের থানচিতে মিষ্টি কুমড়া চাষে ঝুঁকছে চাষিরা, ফলন ও আয় ভাল

রাজস্থলীতে জীবনযাত্রার মান উন্নয়ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

১৮

॥ রাজস্থলী উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় দূর্গম পাহাড়ি অঞ্চলে বসবাসকারী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং টেকসই উন্নয়ন কার্যক্রম জোরদারের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কমিউনিটি রেজিলিয়েন্স থ্রু লোকালি-লেড ইনক্লুসিভ অ্যাডাপটেশন (CORLIA) প্রকল্পের উদ্যোগে

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে রাজস্থলী উপজেলা মডেল মসজিদের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রকল্পের উপজেলা কমিউনিটি রেজিলিয়েন্স ফ্যাসিলিটেটর শেকি লেনিনা চাকমা এবং টেকনিক্যাল অফিসার শিখা চাকমার যৌথ সঞ্চালনায় এসময় রাজস্থলী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, নেমান, উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুবজ্জামান রাজু, রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান, গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা, ঘিলাছড়ি ইউনিয়নের চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, সাধারণ সম্পাদক সুমন খান মেম্বার কামাল, মৎস্য বিভাগের প্রতিনিধি চিংনু মারমা সহ বিভিন্ন এনজিও প্রতিনিধি, কারবারি, জনপ্রতিনিধি এবং পাড়া কর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা দূর্গম পাহাড়ি এলাকায় বসবাসকারী জনগণের জীবনমান উন্নয়নে কৃষি, প্রাণিসম্পদ, স্বাস্থ্যসেবা, নিরাপদ পানি, পরিবেশ সংরক্ষণ এবং স্থানীয় পর্যায়ে অভিযোজনমূলক কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন। বিশেষভাবে বিশুদ্ধ পানির সহজলভ্যতা ও নিরাপদ পানি সরবরাহ নিশ্চিতকরণে অধিক গুরুত্বারোপ করা হয়।