শিরোনাম
দীর্ঘ গবেষণা ও ধারাবাহিক প্রচেষ্টায় আলুবোখারা চাষে আমরা সফলতা পেয়েছিআওয়ামীলীগ গণতন্ত্র, মানবাধিকার ও বাকস্বাধীনতাকে হরণ করেছিল: মাটিরাঙ্গায় বিক্ষোভখাগড়াছড়ির দীঘিনালায় শত পরিবারের জন্য সুপেয় পানির ব্যবস্থা করলো সেনা বাহিনীআসামি জামিনে এসে অবারো হুমকি নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলনরামগড়ে কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণসেনাবাহিনীর সহযোগিতায় বিদ্যালয়ের পাঠদানে যেন প্রাণ ফিরে পেয়েছেখাগড়াছড়ির দীঘিনালায় সেনা জোনের উদ্যোগে বৃক্ষ রোপন অভিযানপ্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা পেল খাগড়াছড়ির মাটিরাঙ্গার ১০৪ পরিবারমাটিরাঙ্গায় শ্রমিককে গুলির ঘটনায় জড়িতদের ধরতে ৪৮ ঘণ্টার আল্টিমেটামবান্দরবনের লামায় বৃদ্ধাশ্রমের জায়গা নিয়ে সংঘর্ষ পরে সেনা-পুলিশ মোতায়েন

আওয়ামীলীগ গণতন্ত্র, মানবাধিকার ও বাকস্বাধীনতাকে হরণ করেছিল: মাটিরাঙ্গায় বিক্ষোভ

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
এখনও দেশব্যাপী আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের কার্যক্রম নিষিদ্ধ থাকার পরেও নৈরাজ্য অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনসমূহ। কেননা দীর্ঘ ১৬ বছর দেশ শাসনের নামে আওয়ামীলীগ দেশের গণতন্ত্র, মানবাধিকার ও মানুষের বাকস্বাধীনতাকে হরণ করেছিল।

তাদের এসব কর্মকান্ডের বিরুদ্ধে সোমবার (২২ জুন) বিকেলে মাটিরাঙ্গা উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।

এতে সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মোঃ শাহজালাল কাজল। সমাবেশে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম পাটোয়ারি এবং মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়াউর রহমান। সমাবেশে উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি, যুবদল, ছাত্রদল এবং সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

এছাড়াও সমাবেশে আরও উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মোঃ বাদশা মিয়া, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সহ-সভাপতি ললিত বিকাশ ত্রিপুরা, মাটিরাঙ্গা পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নারায়ণ ত্রিপুরা, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ জয়নাল আবেদীন সরকার, সদস্য সচিব ফোরকান ইমামী, পৌর যুবদলের আহ্বায়ক মোঃ গিয়াসউদ্দিন, উপজেলা শ্রমিক দলের সভাপতি তরিকুল ইসলাম সনি, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মনজু চৌধুরী এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক নুর মোহাম্মদ রাব্বিসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ক্ষমতায় থাকার সময় আওয়ামীলীগ গণতন্ত্র, মানবাধিকার ও বাকস্বাধীনতাকে হরণ করেছিল। তারা অভিযোগ করেন, দলটি এখনও বিভিন্নভাবে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। বক্তারা বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী শাসনের অবসান ঘটেছে এবং দেশের জনগণ এখন গণতন্ত্র প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, গণতন্ত্রবিরোধী ও সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে এবং দেশের শান্তি-শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের মানুষ ভুলে যায় নাই তাদের কর্মকান্ড। কেননা দীর্ঘ ১৬ বছর দেশ শাসনের নামে আওয়ামীলীগ দেশের গণতন্ত্র, মানবাধিকার ও মানুষের বাকস্বাধীনতাকে হরণ করেছিল।

এর আগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি মাটিরাঙ্গা পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।