শিরোনাম
দেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে কাপ্তাইয়ে সমাবেশকাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের মানুষ একাধিক সুবিধা থেকে বঞ্চিতজাল নোট প্রচলন প্রতিরোধে দীঘিনালায় জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালাপাহাড়ের সকল জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করা: ওয়াদু ভুঁইয়া এমপিরাত নামলেই রামগড়-টু-বারৈয়ারহাট সড়কে বিভিন্ন অংশে ডাকাতিখাগড়াছড়ি সদর হাসপাতালে অনুমোদিত পদ ৮২টি কর্মরত আছেন ১৭দুইটিলা আর্মি ক্যাম্পে কারবারি সম্মেলন ও বিদ্যালয়ে চেয়ার-টেবিল-বেঞ্চ বিতরণদীঘিনালায় দূর্গম মধ্য বানছড়া এলাকায় সেনবাহিনীর চিকিৎসা সেবাদীঘিনালায় বৌদ্ধ বিহারে সেনাবাহিনীর পাওয়ার টিলার প্রদানবান্দরবানের থানচিতে মিষ্টি কুমড়া চাষে ঝুঁকছে চাষিরা, ফলন ও আয় ভাল

অপরাধমূলক কর্মকান্ডের তথ্য আইনশৃঙ্খলা বাহিনীকে জানান: কর্নেল মোঃ আহসান

১০

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ির রামগড়ে মাদক, জুয়া, সীমান্তে পুশিং এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশ গ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সীমান্ত এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৪৩ বিজিবি এ সভার আয়োজন করে।

বৃহস্প্রতিবার (১৮জুন) সকালে ৪৩ বিজিবির জোন সদর দপ্তরে আয়োজিত এ মতবিনিময় সভার সভাপতিত্ব করেন ৪৩ বিজিবির জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ আহসান উল ইসলাম, পিএসসি।

সভায় উপস্থিত ছিলেন ৪৩ বিজিবির উপ-অধিনায়ক মেজর মনিাল আলম, সহকারী পরিচালক (এডি) সামছুল আলম, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজির আলম, উপজেলা বিএনপির সভাপতি মোঃ জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক সাফায়েত মোর্শেদ ভূঁইয়া মিঠু, এনসিপির সভাপতি মোঃ হারুনুর রশীদ, জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, রামগড় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন, উপজেলা দুর্নীতি দমন কমিশনের সভাপতি মোঃ শাহ আলমসহ বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, হেডম্যান-কার্বারী, কাঠ ব্যবসায়ী সমিতির প্রতিনিধি, জীপ মালিক ও শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

সভায় সীমান্ত এলাকায় মাদক পাচার, জুয়া, অবৈধ অনুপ্রবেশ (পুশিং), চোরাচালান এবং অন্যান্য অপরাধমূলক কর্মকান্ড প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় জনগণের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতাই যথেষ্ট নয়, বরং স্থানীয় জনগণের সচেতনতা ও সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সভাপতির বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল মোঃ আহসান উল ইসলাম বলেন, সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য অপরাধ দমনে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। তিনি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এসব অপরাধের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে কোনো ধরনের অপরাধমূলক কর্মকান্ডের তথ্য আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়ে সহযোগিতা করার জন্যও তিনি অনুরোধ করেন।