শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

স্বেচ্ছায় পুলিশের কাছে ধরা দিল পালাতক প্রবাসীর স্ত্রী

৬৬

॥ লামা উপজেলা প্রতিনিধি ॥

বান্দরবানের লামায় প্রেমিকের হাত ধরে পালানো প্রবাসীর স্ত্রী ২৪ দিন পরে স্বেচ্ছায় লামা থানা পুলিশের কাছে ধরা দিয়েছে।

প্রেমিকের হাত ধরে পালানোর ঘটনায় ফ্রান্স প্রবাসী জ্ঞান পাল বড়ুয়ার মা সুজাতা বড়ুয়া (৬০) বাদী হয়ে ভিকটিম উদ্ধারে লামা থানায় মামলা করেছিল। মামলায় প্রেমিক সুভাত কুসুম বড়ুয়া (২০) ও তার বাবা কাজল বড়ুয়াকে (৫০) আসামি করা হয়।

জানা যায়, লামার রূপসীপাড়া ইউনিয়নের দরদরী বড়ুয়া পাড়ায় প্রেমিকের হাত ধরে গত ১৮ জুলাই প্রবাসীর স্ত্রী পালিয়ে যায়। বুধবার (১১আগস্ট) সকালে লামা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পন করার উদ্দেশ্যে পুলিশের কাছে ধরা দেয়। লামা থানা পুলিশের ডিউটি অফিসার বলেন, ভিকটিম লামা থানা পুলিশের হেফাজতে আছে।