শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

কাপ্তাইয়ে জেটিঘাটে ময়লার পাহাড় দূর্গন্ধে চলাচলের দুর্ভোগ

৪৮

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটির কাপ্তাই আপষ্ট্রিম জেটিঘাট একমাত্র ব্যবসায়ী প্রাণ কেন্দ্র এ কেন্দ্র হতে নৌ পথে বিভিন্ন পর্যটকসহ সরকারি-বেসরকারি লোকের নিয়মিত যাতায়াত ঘটে। কিন্ত জেটি নৌ পথে নামার সিঁড়ির একপাশে দেখা যায় ময়লা আবর্জনার পাহাড়। ময়লার স্তুপ হতে দূর্গন্ধ ছড়াচ্ছে, ফলে এই পথে চলাচলকারী যাত্রী সাধারণকে নাকে হাত চেপে রেখে চলাচল করতে হচ্ছে বলে অভিযোগ করেছেন ময়মা মারমা,আব্দুল সালাম স্বপন। এরা বলছেন আমরা প্রতিদিন এ পথ দিয়ে নামার সময় ময়লার দূর্গন্ধ বমি আসে।

প্রতিদিন শত শত যাত্রী নৌ পথে বিলাইছড়ি এবং রাঙ্গামাটিতে যাতায়াতের জন্য এই সিড়ি ব্যবহার করে। এছাড়া কাপ্তাই লেক, কাপ্তাই সেনাবাহিনী পরিচালিত লেক ভিউ পিকনিক স্পট এবং বিলাইছড়ি উপজেলার বিভিন্ন নান্দনিক ঝর্না উপভোগ করতে অসংখ্য পর্যটক আসা যাওয়া করে এই পথে। সিঁড়ির পাশে এই ময়লার স্তুপ দেখে অনেকেই এ ময়লার স্তুপের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে ক্ষোভ ঝেড়েছেন।

কাপ্তাই জেটিঘাট বোট সমিতির লাইনম্যান শীতল সরকার বলেন, এটা অপসারণের দায়িত্ব বাজার কমিটির। কারন এইখানে সবচেয়ে বাজারের ময়লা ফেলা হয় বেশী।

কাপ্তাই জেটিঘাট বাজার সমিতির সাবেক সভাপতি লোকমান আহমেদ বলেন, এটা অবশ্যই পরিস্কার হওয়া উচিত। তবে জেটির সাথে সংশ্লিষ্ট জেটি কন্ট্রাকটরের দায়িত্ব এটা পরিস্কার করা।

৪ নম্বর কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ ও জেটিঘাট ইজারাদার সমিতির সদস্য ইউপি সদস্য সজিবুর রহমান জানান, অচিরেই এই ময়লার স্তুপ অপসারণ করা হবে উল্লেখ করেন।