শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

রাঙ্গামাটিতে বঙ্গমাতার ৯১তম জন্মবার্ষিকীতে সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ

৪৬

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটিতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে দুস্থ নারীদের মধ্যে সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

রবিবার (৮ আগস্ট) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান।

অনুষ্ঠানে মহিলা বিষয়ক অধিদপ্তরের পক্ষ থেকে রাঙ্গামাটি পৌরসভা এলাকার ১৬ জন নারীকে সেলাই মেশিন এবং ৩০ জন নারীকে ২ হাজার টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ সহায়তা প্রদান করা হয়।

রাঙ্গামাটি জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে আরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত এতে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মামুন, অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ।

এছাড়াও জেলার বিভিন্ন উপজেলায় আরো ৫৪ জন নারীকে সেলাই মেশিনসহ নারী উদ্যোক্তাদের অর্থ সহায়তা প্রদান করা হবে বলে জানিয়েছেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে আরা বেগম।

এদিকে বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া মাহফিল ও প্রার্থনার আয়োজন করা হয়েছে ও এতিমখানাতে দেওয়া হচ্ছে বিশেষ খাবার।