বান্দরবানে বঙ্গমাতা ৯১ তম জন্মবার্ষিকী উপলক্ষে সেলাই মেশিন বিতরণ
॥ আকাশ মারমা মংসিং,বান্দরবান ॥
বান্দরবানে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে জেলা প্রশাসক আয়োজনে আলোচনা সভা ও দুস্থদের মাঝে সেলাই মেশিন বিতরনী করা হয়েছে।
রবিবার (৮ আগষ্ট) সকালে বান্দরবান জেলা প্রশাসক হল রুমে বান্দরবান অতিরিক্ত নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ লুৎফুর রহমানের সভাপতিত্বে বঙ্গমাতার জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।
এসময় দিবসটি উদযাপন উপলক্ষে বান্দরবান সদর উপজেলার ৭ জন দুস্থ নারীকে সেলাই মেশিন ও ৫ জন অস্বচ্ছল নারীকে নগদ অর্থ আর্থিক অনুদান প্রদান করা হয়। এছাড়াও সদরের ৬ কিশোর-কিশোরী ক্লাবের প্রতিটিকে বাদ্যযন্ত্র ও ক্রীড়াসামগ্রী বিতরণসহ বঙ্গমাতাকে নিয়ে লেখা কবিতা আবৃত্তি শেষ শিশু শিল্পীদের জাতির পিতাকে নিয়ে লেখা বই উপহার প্রদান করা হয়।
জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন, বাঙালীর শ্রেষ্ঠ অর্জন দেশের স্বাধীনতাসহ বঙ্গবন্ধুর সকল লড়াই-সংগ্রাম-আন্দোলনের নেপথ্যের প্রেরণাদাত্রী ছিলেন ফজিলাতুন নেছা মুজিব। তিনি বঙ্গবন্ধুর সমগ্র রাজনৈতিক জীবন ছায়ার মতো অনুসরণ করে তার প্রতিটি রাজনৈতিক কর্মকাণ্ডে অফুরান প্রেরণার উৎস হয়ে ছিলেন।
এসময় বান্দরবান পুলিশ সুপার জেরিন আখতার, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, সিভিল সার্জন অংসুইপ্রু মারমা, সদর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার তৌছিফ আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান একে এম জাহাঙ্গীর, ভাইস মহিলা ভাইস চেয়ারম্যান য়ইসা মারমা সহ সরকারি কর্মকতাগন ও গণমান্য ব্যক্তিবর্গ উপস্তিত ছিলেন।
এইদিকে আলোচনা সভা শেষে বন বিভাগের পক্ষ থেকে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গাছের চারা বিতরণ করা হয়।