শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

রাঙ্গামাটির কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পেল এ্যাম্বুলেন্স

৫১

॥ নিজস্ব প্রতিবেদক ॥

জেলার কাউখালী উপজেলার মানুষের চিকিৎসা সেবার সুবিধার্থে সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত এ্যাম্বুলেন্স রাঙ্গামাটি জেলা পরিষদের মাধ্যমে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুইমিং প্রু রোয়াজা এর নিকট হাস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ জাতীয় সংসদের খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি, প্রদান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ্যাম্বুলেন্সটি হস্তান্তর করা হয়।

বৃহস্পতিবার (৫ আগস্ট) সকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয় সংসদের খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি মহোদয় কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকার কর্তৃক প্রদত্ত এ্যাম্বুলেন্স এর চাবি হস্তান্তর করেন।

এসময় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাঃ আশরাফুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা, কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুইমিং প্রু রোয়াজা উপস্থিত ছিলেন।