শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

রাঙ্গামাটিতে শিল্পীদের মাঝে জেলা পরিষদের আর্থিক সহযোগীতা

৪৬

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে রাঙ্গামাটিতে করোনায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন ক্যাটাগরির ১৩৩জন শিল্পীকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। জেলা পরিষদের জনসংযোগ বিভাগ শিল্পীদের মাঝে আর্থিক সহায়তার বিষয়টি নিশ্চিত করেন। দীপংকর তালুকদার, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (৫আগস্ট) সকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সভাকক্ষে বাংলাদেশ জাতীয় সংসদের খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ১৩৩ জন শিল্পীর মধ্যে ১১জন শিল্পীকে নগদ অর্থ প্রদান করেন।

আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে দীপংকর তালুকদার, এমপি বলেন, রাঙ্গামাটিতে করোনায় বিভিন্ন পেশার মানুষের মধ্যে নরসুন্দররা আগে তাদের কাজ হারিয়েছেন। এরপর পর্যটন সংশ্লিষ্ট বোট চালকরা। আমরা সরকারের সাহায্য তাদের হাতে পৌঁছে দিয়েছি। পরিষদের পক্ষ থেকে রাঙ্গামাটির করোনায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন ক্যাটাগরির ১৩৩জন শিল্পীকে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। আর্থিক মূল্যে এ সাহায্য খুব বেশি না হলেও শিল্পীদেরকে সাহস যোগানোর জন্যে এ সাহায্য দেওয়া হচ্ছে।

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাঃ আশরাফুল ইসলাম, পরিষদ সদস্য বিপুল ত্রিপুরা, সদস্য রেমলিয়ানা পাংখোয়া, সদস্য সবির কুমার চাকমা, সদস্য প্রবর্তক চাকমা, সদস্য ঝর্ণা খীসা, সদস্য প্রিয়নন্দ চাকমাসহ শিল্পীরা উপস্থিত ছিলেন।