শিরোনাম
বান্দরবানের লামায় ৬ কোটি ৩০ লাখ টাকার এলজিইডি’র সড়কের উন্নয়ন কাজ ব্যাপক অনিয়মে ?দুর্গম পাহাড়ে বঞ্চিত বহু মানুষের চিকিৎসা সেবায় মাটিরাঙ্গা সেনা জোনবাঘাইছড়িতে সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ প্রদানবান্দরবানের লামায় কৃষক পরিবারের বিরুদ্ধে মিথ্যা ও ভুয়া তথ্য প্রচারের অভিযোগরাঙ্গামাটিতে দূর্গাপ্রতিমা বিসর্জন হলো সনাতন ধর্মাবলম্বী ও ভক্ত অনুরাগীদের অশ্রুনয়নেকাপ্তাই বাঁশকেন্দ্র জামে মসজিদটি পূর্ণ সংস্কার করে দেওয়া হোকখাগড়াছড়ির রামগড়ে পুজামন্ডপ পরিদর্শনে ওয়াদুদ ভূঁইয়া এমপিদুর্গাপূজা উপলক্ষে রামগড়ে ৫০ অসহায় নারীকে শাড়ি প্রদানরাঙ্গামাটির লংগদু মাইনীমুখ বাজারের সড়কগুলো প্রভাবশালীদের দখলেখাগড়াছড়ির রামগড়ে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ

মানিকছড়িতে সফল উদ্যোক্তাদের মাঝে কোভিড-১৯ প্রণোদনা ঋণ বিতরণ

৮৫

॥ মোঃ ইসমাইল হোসেন, খাগড়াছড়ি ॥

মানিকছড়ির বিভিন্ন সমবায় সমিতি ও দলের সফল উদ্যোক্তার মধ্যে প্রধানমন্ত্রীর ঘোষিত কোভিড-১৯ প্রণোদনা ঋণ হিসেবে ২০ জন সদস্যদের মাঝে ৪০ লক্ষ টাকার প্রনোদনা ঋণ বিতরণ করেছে বাংলাদেশ পল্লী উন্নয়ন র্বোড (বিআরডিবি)।

বৃহস্পতিবার (৫ আগস্ট) সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে ইউসিসিএ লিমিটেড চেয়ারম্যান মো. আকতার হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে প্রণোদনা ঋণ বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ। এসময় উপজেলা বিআরডিবি র্কমর্কতা মো. আবুল কালাম মজুমদার, ইউসিসিএ লি. পরিদর্শক মোঃ জাহাঙ্গীর আলম, গ্রাম সংগঠক মোঃ রেজাউল খান, বিউটি রানী মজুমদার, মাঠ সংগঠক গৌবিন্দ কুমার ত্রিপরা, মাঠ সহকারী মোঃ রাশেদুল ইসলামসহ সমিতির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

কোভড-১৯ প্রনোদনা ঋণের মাধ্যমে প্রতি সদস্য ২ লক্ষ টাকা করে ২০ জন সদস্যের মাঝে সর্বোমোট ৪০ লক্ষ টাকা ৪% সুদে বিতরণ করা হয়।