শিরোনাম
নতুন পরিষদ কোনো নির্দিষ্ট দল, গোষ্ঠী বা সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ নয়কাপ্তাইয়ে ১১ আরই ব্যাটালিয়নের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানকাপ্তাইয়ে যুব উন্নয়নের কম্পিউটার প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণগানে গানে দ্রোহ-মানবতার বার্তা নজরুল বর্ষেখাগড়াছড়ির মানিকছড়িতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও আলোচনা সভাবান্দরবানের লামা স্বাস্থ্য কমপ্লেক্সে বাড়ছে রোগী অথচ কমছে বরাদ্দ ও জনবলকৃষকের স্বার্থে ডিজিটাল উদ্যোগ মাটিরাঙ্গায় শুরু কৃষক কার্ড কার্যক্রমমানিকছড়িতে আজকের প্রজন্ম’র ১৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ৩৯হাজার টাকার সার আটককাপ্তাইয়ে ইউরিয়া সার সহ ট্রাক জব্ধ করেছে বিজিবি সদস্যরা

স্বপরিবারের উপর নির্যাতন ও মামলা প্রত্যাহারের দাবি সংবাদ সম্মেলন

১৩২

॥নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটিতে স্বপরিবারের উপর নির্যাতন ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে একটি পরিবার। রবিবার (২৬ জুলাই) সকালে রাঙ্গামাটি প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়েছে, চট্টগ্রামের আগ্রাবাদস্থ কেপকো আজিজ লিমিটেড এর মালিকের ষড়যন্ত্রের যোগসাজসে বেআইনী ও অন্যায়ভাবে ক্ষমতা অপব্যবহার করে প্রশাসনের সহযোগিতায় ঢাকার বাসিন্দা নেজাম উদ্দিন ফকির এবং তার সহযোগী লাল মিয়া দীর্ঘদিন ধরে নির্যাতন,হামলা-মামলা,প্রাণনাশের হুমকি, অবৈধভাবে জমি দখল,চাঁদাবাজি এবং জায়গা থেকে উচ্ছেদের পাঁয়তারাসহ বিভিন্ন ধরনের হয়রানি করে আসছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী আছিয়া বেগম।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আছিয়া বেগম অভিযোগ করে বলেন, গত ২৭ জুন তাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে।পরে তিনি আদালত থেকে জামিনে মুক্তি লাভ করেন। তিনি আরও অভিযোগ করেন, বর্তমানে তার স্বামী আবু আলম ও ছেলেকে মিথ্যা মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। যা ছিলো সম্পূর্ণ বানোয়াট। তাই স্বামী ও ছেলের মুক্তিসহ এবং বিভিন্ন ধরনের হয়রানি থেকে রক্ষা পাওয়ার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন আছিয়া বেগম।

সংবাদ সম্মেলনের আগে স্বপরিবারের উপর নির্যাতন ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেন ভুক্তভোগী আছিয়ার পরিবার।
এসময় উপস্থিত ছিলেন, নাজমা আক্তার,নুরুন নবী, মোঃ আব্দুল হাকিম ও আব্দুল করিম প্রমুখ।