শিরোনাম
নতুন পরিষদ কোনো নির্দিষ্ট দল, গোষ্ঠী বা সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ নয়কাপ্তাইয়ে ১১ আরই ব্যাটালিয়নের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানকাপ্তাইয়ে যুব উন্নয়নের কম্পিউটার প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণগানে গানে দ্রোহ-মানবতার বার্তা নজরুল বর্ষেখাগড়াছড়ির মানিকছড়িতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও আলোচনা সভাবান্দরবানের লামা স্বাস্থ্য কমপ্লেক্সে বাড়ছে রোগী অথচ কমছে বরাদ্দ ও জনবলকৃষকের স্বার্থে ডিজিটাল উদ্যোগ মাটিরাঙ্গায় শুরু কৃষক কার্ড কার্যক্রমমানিকছড়িতে আজকের প্রজন্ম’র ১৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ৩৯হাজার টাকার সার আটককাপ্তাইয়ে ইউরিয়া সার সহ ট্রাক জব্ধ করেছে বিজিবি সদস্যরা

উধাও হয়েছিল সাড়ে ২২ লক্ষ টাকা নিয়ে

রাঙ্গামাটিতে ১০ লক্ষ ৩৩ হাজার টাকাসহ আটক অফিস সহায়ক

২১৩

॥নিজস্ব প্রতিবেদক ॥

বান্দরবানের আলীকদম উপজেলার “ আমার বাড়ি আমার খামার প্রকল্প ” এর অফিস সহায়ক উছাই সুই প্রু মার্মাকে চোরাইকৃত টাকাসহ আটক করেছে রাঙ্গামাটি কোতয়ালী থানার পুলিশ। গতকাল সোমবার ভোরে শহরের রিজার্ভবাজারের একটি আবাসিক হোটেল থেকে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন,রাঙ্গামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন।

তিনি জানান, সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজারের একটি আবাসিক হোটেল থেকে ১০ লক্ষ ৩৩ হাজার টাকাসহ তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি বান্দরবানের আলীকদম থানায় হস্তান্তর করা হবে এবং বাকী টাকার বিষয়ে আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও তিনি জানান।

উল্লেখ্য,বান্দরবানের আলীকদমে আমার বাড়ি আমার খামার প্রকল্পের কর্মকর্তার অবহেলায় ব্যাংক থেকে রবিবার দুপুরে সাড়ে ২২ লক্ষ টাকা উত্তোলন করে উধাও হয়ে গেছে অফিস সহায়ক! এ নিয়ে আলীকদম থানায় অভিযোগ দায়েরের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, খামার বাড়ি প্রকল্পের সদস্যদের ঋণের ২২ লক্ষ ৫০ হাজার টাকার একটি চেক দিয়ে টাকা উত্তোলনের জন্য সংশ্লিষ্ট অফিসের অফিস সহায়ক উছাই সুই প্রু মার্মাকে সোনালী ব্যাংক আলীকদম শাখায় পাঠানো হয়। তিনি টাকাগুলি উত্তোলন করার পর অফিসে না গিয়ে উধাও হয়ে যায়। পরে সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে রাঙ্গামাটি কোতয়ালী থানার পুলিশ তাকে ১০ লক্ষ ৩৩ হাজার টাকাসহ আটক করে। আটককৃত উছাই সুই প্রু মার্মা লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের তুলাতলী মার্মার পাড়া বাসিন্দা