শিরোনাম
বান্দরবানের থানচিতে সীমান্তবর্তী বড় মদকে হাসপাতাল স্থাপনের দাবিখাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যানকে অতিথি ডটকমের সংবর্ধনাআপনাদের তুলে ধরা সমস্যা সম্পর্কে সরকার সম্পূর্ণ সচেতন: পার্বত্য মন্ত্রীকেপিএম সহ রুগ্ন শিল্প প্রতিষ্ঠানগুলো পুনরুজ্জীবিত করবে সরকার: বিসিআইসি চেয়ারম্যানফ্যামিলি কার্ড এর তথ্য সংগ্রহকারীদের কাপ্তাইয়ে প্রশিক্ষণকাপ্তাইয়ে ১৩ লিটার চোলাই মদসহ যুবক গ্রেফতারবান্দরবানের রোয়াংছড়িতে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতসাজেকে সেনা জোনের উদ্যোগে প্রশিক্ষণার্থীদের সনদ ও নগদ অর্থ প্রদানরাঙ্গামাটির লংগদুতে জরাজীর্ণ ব্রিজ থেকে নদীতে পড়ে ছাত্রের মৃত্যুটিকটক করা নিয়ে স্বামী-স্ত্রীর বিরোধের শালিসে মানা না মানা নিয়ে সংঘর্ষে আহত ৪

রাজস্থলীতে দেশীয় অস্ত্রসহ এক যুবক আটক

৫৫

॥ মোঃ আজগর আলী খান,রাজস্থলী ॥

রাঙ্গামাটি জেলার রাজস্থলীতে দেশীয় তৈরি এলজি ও দুই রাউন্ড কার্তুজ গুলিসহ উথোয়াইচিং মারমা নামে এক জেএসএস কর্মীকে আটক করা হয়েছে বাঙ্গালহালিয়া সাব জোন সেনাবাহিনীর একটি টহল টিম।

সোমবার (৩ মে) রাত ১২টার সময় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আটক উথোয়াইচিং মারমা রাজস্থলী উপজেলার ২নং গাইন্দ্যা ইউনিয়নের লংগদু পাড়া মৃত ফুথইচিং মারমার ছেলে।

সেনাবাহিনী সূত্র জানায়, আটক উথোয়াইচিং মারমা পার্বত্য চট্টগ্রাম জনসহংতি সমিতি (জেএসএস) মূল দলের সক্রিয় সদস্য এবং কালেক্টর হিসেবে নিয়োজিত। সে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন জায়গা থেকে চাঁদাবাজি করে আসছে।

এ বিষয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজস্থলী থানা ওসি মফজল আহমদ খান জানান, সেনাবাহিনী অস্ত্রসহ একজন আসামি ধরছে বলে শুনেছি, থানায় হস্তান্তরের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।