শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

মানিকছড়িতে কাঠ ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার!

৭৮

॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥

মানিকছড়ি উপজেলার সদর মুসলিম পাড়া এলাকার নিজ বাড়ির পার্শ্ব থেকে আব্দুল ছাদেক (৬০) নামের এক কাঠ ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ডাইনছড়ি এলাকার মৃত আলী হোসেন’র মেঝ ছেলে। বুধবার (৫মে) সকাল ৯টার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার পুলিশ।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানান যায়, আজ (৫মে) সকাল সাড়ে ছয়টার দিকে বাড়ির পাশের্^ গাছের সঙ্গে লাশ ঝুলতে দেখে প্রতিবেশিদের চিৎকার চেচামেচিতে নিহতের স্ত্রী জুলেখা বেগম ও তার ছেলে ওমর ফারুক ঘর থেকে বেরিয়ে আসেন। পরে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি গাছের সাথে ঝুলন্ত অবস্থায় লাশ দেখতে পায়। পরে স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং প্রাথমিক সুরতহাল শেষে একটি ইউডি মামলা রেকর্ড করে লাশ খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে ময়নাতদন্তে জন্য প্রেরণ করে হয়েছে।

নিহত আব্দুল ছাদেক সাবেক মানিকছড়ি উপজেলার জীপ চালক সমিতির সভাপতি এবং বর্তমান বিশিষ্ট কাঠ ব্যবসায়ী হিসেবে পরিচিত। এছাড়াও তিনি গাড়ী চালক ও মালিক থাকাবস্থায় প্রায় দুই যুগ ধরে উপজেলার একজন বিশিষ্ট কাঠ ব্যবসায়ী হিসেবে কোটি টাকার মালিক বনে যান। সম্প্রতিকালে উপজেলার বাজারস্থ মুসলিম পাড়া এলাকায় স্থায়ী বসবাস গড়ে তোলেন।

মানিকছড়ি সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ সাইফুল ইসলাম জানান, প্রাথমিক ভাবে আত্মহত্যা মনে হলেও ব্যবসায়ীক ও পারিবারিক বিষয়সহ নানা বিষয় মাথায় রেখে পুলিশ ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে। আশা করছি এর সঠিক কারণ অচিরেই বেরিয়ে আসবে।