শিরোনাম
খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যানকে অতিথি ডটকমের সংবর্ধনাআপনাদের তুলে ধরা সমস্যা সম্পর্কে সরকার সম্পূর্ণ সচেতন: পার্বত্য মন্ত্রীকেপিএম সহ রুগ্ন শিল্প প্রতিষ্ঠানগুলো পুনরুজ্জীবিত করবে সরকার: বিসিআইসি চেয়ারম্যানফ্যামিলি কার্ড এর তথ্য সংগ্রহকারীদের কাপ্তাইয়ে প্রশিক্ষণকাপ্তাইয়ে ১৩ লিটার চোলাই মদসহ যুবক গ্রেফতারবান্দরবানের রোয়াংছড়িতে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতসাজেকে সেনা জোনের উদ্যোগে প্রশিক্ষণার্থীদের সনদ ও নগদ অর্থ প্রদানরাঙ্গামাটির লংগদুতে জরাজীর্ণ ব্রিজ থেকে নদীতে পড়ে ছাত্রের মৃত্যুটিকটক করা নিয়ে স্বামী-স্ত্রীর বিরোধের শালিসে মানা না মানা নিয়ে সংঘর্ষে আহত ৪বাঘাইছড়িতে বিজিবি উদোগে বৃক্ষরোপণ, আর্থিক সহায়তা ও সেলাই মেশিন বিতরণ

নাইক্ষ্যংছড়িতে ৬ রাউন্ড পিস্তলের গুলিসহ আটক-১

৮৮

॥ মোঃ মুবিনুল হক মুবিন,নাইক্ষ্যংছড়ি ॥

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম থেকে ৬ রাউন্ড পিস্তলের গুলিসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তার নাম জহিরুল মামুন (২৯)। সে কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আনজুমান পাড়ার বাসিন্দা ছৈয়দ নুরের ছেলে।

রবিবার (২ মে) রাতে উপজেলার ঘুমধুম ইউনিয়নের পার্শ্ববর্তী উখিয়া-টেকনাফ সড়ক সংলগ্ন টিভি টাওয়ারের পার্শ্ববর্তী নাইক্ষ্যংছড়ি উপজেলার ইয়াহিয়া গার্ডেন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পুলিশ জানান নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলমগীর হোসেনের দিক নির্দেশনায় ইয়াহিয়া গার্ডেন এলাকার প্রবেশ মুখে পাকা রাস্তার উপর থেকে ঘুমঘুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেনের সার্বিক তত্ত্বাবধায়নে এবং এসআই মুখলেছুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ৬ রাউন্ড পিস্তলের গুলিসহ তাকে আটক করতে সক্ষম হন।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, অবৈধ অস্ত্রের গুলি রাখার অভিযোগে তার বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।