শিরোনাম
খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যানকে অতিথি ডটকমের সংবর্ধনাআপনাদের তুলে ধরা সমস্যা সম্পর্কে সরকার সম্পূর্ণ সচেতন: পার্বত্য মন্ত্রীকেপিএম সহ রুগ্ন শিল্প প্রতিষ্ঠানগুলো পুনরুজ্জীবিত করবে সরকার: বিসিআইসি চেয়ারম্যানফ্যামিলি কার্ড এর তথ্য সংগ্রহকারীদের কাপ্তাইয়ে প্রশিক্ষণকাপ্তাইয়ে ১৩ লিটার চোলাই মদসহ যুবক গ্রেফতারবান্দরবানের রোয়াংছড়িতে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতসাজেকে সেনা জোনের উদ্যোগে প্রশিক্ষণার্থীদের সনদ ও নগদ অর্থ প্রদানরাঙ্গামাটির লংগদুতে জরাজীর্ণ ব্রিজ থেকে নদীতে পড়ে ছাত্রের মৃত্যুটিকটক করা নিয়ে স্বামী-স্ত্রীর বিরোধের শালিসে মানা না মানা নিয়ে সংঘর্ষে আহত ৪বাঘাইছড়িতে বিজিবি উদোগে বৃক্ষরোপণ, আর্থিক সহায়তা ও সেলাই মেশিন বিতরণ

আলীকদমে সেনাবাহিনীর উদ্যোগে ত্রাণ বিতরণ

৫৯

॥ আলীকদম উপজেলা প্রতিনিধি ॥

বান্দরবানের আলীকদমে করোনা ভাইরাস জনীত কোভিট-১৯ পরিস্হিতি মোকাবেলায় ২০০ শত হত দরিদ্র পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম সেনা জোন। সোমবার (৩ এপ্রিল) বেলা ১২ টায় আলীকদম সরকারী উচ্চ বিদ্যালয়ের মাঠে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে এসব ত্রাণ বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম সেনা জোনের উপ-অধিনায়ক মেজর আলিম মাহমুদ, পিএসসি।

এসময় প্রতি পরিবারের জন্য ৫ কেজি চাল, ১ কেজি বুটের ডাল, ২ কেজি আটা, ১ কেজি লবন, ১ কেজি চিনি, ১ কেজি ছোলা, ১ কেজি খেজুর ও আধা কেজি সয়াবিন তৈল বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণকালে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিশ্বে মহামারী করোনার প্রভাবে বহু লোক কর্মহীন হয়ে পড়েছে। অনেকে খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছেন। ঠিক এই পরিস্থিতিতে একান্ত দরিদ্রদের পাশে দাঁড়ানোই আমাদের কর্তব্য।