শিরোনাম
দুই জোড়া কানের দুল, হানিফ ও জানোকি চাকমার সম্প্রীতির পরিচয়কাপ্তাইয়ের রাইখালীতে জুয়া খেলার সময় আটক ৬কাপ্তাইয়ে ফরেস্ট গার্ডদের বেসিক প্রশিক্ষণ শেষে সনদ বিতরণশিক্ষার্থীদের মাদক ও খারাপ কাজ থেকে দূরে থাকতে হবে: প্রকৌশলী মাহামুদ হাসানসাজেকের প্রত্যন্ত জারুলছড়িতে সেনাবাহিনীর মানবিক চিকিৎসা সেবাবান্দরবানের থানচিতে সীমান্তবর্তী বড় মদকে হাসপাতাল স্থাপনের দাবিখাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যানকে অতিথি ডটকমের সংবর্ধনাআপনাদের তুলে ধরা সমস্যা সম্পর্কে সরকার সম্পূর্ণ সচেতন: পার্বত্য মন্ত্রীকেপিএম সহ রুগ্ন শিল্প প্রতিষ্ঠানগুলো পুনরুজ্জীবিত করবে সরকার: বিসিআইসি চেয়ারম্যানফ্যামিলি কার্ড এর তথ্য সংগ্রহকারীদের কাপ্তাইয়ে প্রশিক্ষণ

বান্দরবানে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার পোষ্ট দেওয়াই ১ যুবক গ্রেফতার

৭০

॥ আকাশ মার্মা মংসিং,বান্দরবান ॥

বান্দরবানে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরকারের ঘোষিত লকডাউন বিরোধী বিভিন্ন অপপ্রচার প্রচারণা চালানোর অপরাধে মোঃ জিহাদ নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার(১৭ এপ্রিল) ভোরে বান্দরবান সদরের ৬নং ওয়ার্ডের স্টেডিয়াম এলাকার নিজ বাসা থেকে জিহাদকে গ্রেফতার করে বান্দরবান সদর থানা পুলিশ।

পুলিশ সুত্রে জানা যায়, গ্রেফতারকৃত যুবক মোঃ জিহাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজ আইডি থেকে লকডাউন বিরোধী বিভিন্ন অপপ্রচার করে আসছে যা রাষ্ট্রবিরোধী কার্যকলাপের সামিল। তার আইডি থেকে সে “ব্যাংক খোলা, হাজার হাজার শ্রমিক দিয়ে কলকারখানা খোলা রাখা, মসজিদের বেলায় ২০জন বাদে মসজিদে তালা এটার নামই লকডাউনসহ আরও লিখেছে মাফিয়ারা দেশটাকে ছিড়ে খাচ্ছে প্রতিনিয়ত।

পুলিশ আরও জানায়, মোঃ জিহাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে খাবার দাও, নইলে মানচিত্র ছিড়ে খাবসহ বিভিন্ন বিভিন্ন প্রচার চালিয়ে যাচ্ছে আর এতে রাষ্ট্রের ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ণ হওয়ায় পাশাপাশি বিভ্রান্তি ছড়াতে পারে তাই তাকে গ্রেফতার করা হয়েছে।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম চৌধুরী জানান, রাষ্ট্রবিরোধী বিভিন্ন প্রচার প্রচারণা চালানোর অপরাধে মোঃ জিহাদ নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৫ (২)/৩১(২) ধারার অপরাধে একটি মামলা দায়ের করা হয়েছে।