শিরোনাম
দুই জোড়া কানের দুল, হানিফ ও জানোকি চাকমার সম্প্রীতির পরিচয়কাপ্তাইয়ের রাইখালীতে জুয়া খেলার সময় আটক ৬কাপ্তাইয়ে ফরেস্ট গার্ডদের বেসিক প্রশিক্ষণ শেষে সনদ বিতরণশিক্ষার্থীদের মাদক ও খারাপ কাজ থেকে দূরে থাকতে হবে: প্রকৌশলী মাহামুদ হাসানসাজেকের প্রত্যন্ত জারুলছড়িতে সেনাবাহিনীর মানবিক চিকিৎসা সেবাবান্দরবানের থানচিতে সীমান্তবর্তী বড় মদকে হাসপাতাল স্থাপনের দাবিখাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যানকে অতিথি ডটকমের সংবর্ধনাআপনাদের তুলে ধরা সমস্যা সম্পর্কে সরকার সম্পূর্ণ সচেতন: পার্বত্য মন্ত্রীকেপিএম সহ রুগ্ন শিল্প প্রতিষ্ঠানগুলো পুনরুজ্জীবিত করবে সরকার: বিসিআইসি চেয়ারম্যানফ্যামিলি কার্ড এর তথ্য সংগ্রহকারীদের কাপ্তাইয়ে প্রশিক্ষণ

দীঘিনালায় সবজি দাম দ্বিগুন বেড়েছে

৩৬

॥ সোহেল রানা দীঘিনালা ॥
রমজান ও ৭দিনের লকডাউনকে কেন্দ্র করে খাগড়াছড়ির দীঘিনালায় শাক-সবজি দাম প্রায় দ্বিগুন হারে বৃদ্ধি পেয়েছে। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে বিভিন্ন বাজারের ভিন্ন ভিন্ন দামে বেঁচা কিনা হচ্ছে।

শনিবার(১৭এপ্রিল) সরেজমিনে বাজার বোয়াখালী নতুন বাজার পরিদর্শন করে তথ্য পাওয়া যায় রমজানে প্রধান প্রাধান উপকরন যেমন শসা কেজি ৫০-৬০টাকা, লেবু ১হালি ৪০-৬০টাকা, করলা কেজি ৫০-৬০টাকা, স্থানীয় কলা দামও বেড়েছে অনেকটা। তবে গত সপ্তাহে চেয়ে গ্রায় দ্বিগুন বেছে।
শাক সবজির দাম বেড়ে যাওয়া কারন জানতে চাইলে খুরচরা শাক-সবজি ব্যবসায়ী আলী আজগর বলেন, শাক-সবজির উৎপাদন ভাল তবে পরিবহন ও ব্যবসায়ীক সিন্ডিকেট এর কারন একই জিনিস বিভিন্ন বাজারের ভিন্ন ভিন্ন দামে বোয়ালখালী বাজারের শসা বিক্রি হচ্ছে ৩০-৪০টাকা কেজি আর কবাখালী বাজারের বিক্রি হচ্ছে ৫০-৬০টাকা কেজি। বিশেষ করে প্রতিটি শাক-সবজি এবাবেই বিক্রি হচ্ছে তবে বাজার নিয়ন্ত্রন করা খুব জরুরী।

বাজার খরচ করতে এসে মোঃ মাইনুল ইসলাম বলেন, লকডাউন আর রমজানের আমরা সাধারন মানুষের চলতে কষ্ট হয়ে যাচ্ছে। শাক-সবজির দাম দ্বিগুন বেড়ে গেছে। বাজার নিয়ন্ত্রন করা অব্যশই দরকার।

দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ উল্লাহ বলেন, বাজার কমিটির সাথে কথা বলে বাজারের ব্যবসায়ীদেকে অতিরিক্ত মূনাফা না নেয়ার জন্য সচেতনতা করতে হবে। যাতে করে জিনিস পত্রের দাম ক্রেতার নাগালে থাকে।