শিরোনাম
দুই জোড়া কানের দুল, হানিফ ও জানোকি চাকমার সম্প্রীতির পরিচয়কাপ্তাইয়ের রাইখালীতে জুয়া খেলার সময় আটক ৬কাপ্তাইয়ে ফরেস্ট গার্ডদের বেসিক প্রশিক্ষণ শেষে সনদ বিতরণশিক্ষার্থীদের মাদক ও খারাপ কাজ থেকে দূরে থাকতে হবে: প্রকৌশলী মাহামুদ হাসানসাজেকের প্রত্যন্ত জারুলছড়িতে সেনাবাহিনীর মানবিক চিকিৎসা সেবাবান্দরবানের থানচিতে সীমান্তবর্তী বড় মদকে হাসপাতাল স্থাপনের দাবিখাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যানকে অতিথি ডটকমের সংবর্ধনাআপনাদের তুলে ধরা সমস্যা সম্পর্কে সরকার সম্পূর্ণ সচেতন: পার্বত্য মন্ত্রীকেপিএম সহ রুগ্ন শিল্প প্রতিষ্ঠানগুলো পুনরুজ্জীবিত করবে সরকার: বিসিআইসি চেয়ারম্যানফ্যামিলি কার্ড এর তথ্য সংগ্রহকারীদের কাপ্তাইয়ে প্রশিক্ষণ

বরকলে লকডাউন অব্যহত রাখতে কঠোর অবস্থানে বরকল থানা পুলিশ

৩৯

॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির বরকলে সরকারের ঘোষিত লকডাউন অব্যহত রাখতে এবং করোনা পরিস্থিতি মোকাবিলায় ১ম দিন থেকে ৫ম দিন পর্যন্ত বিভিন্ন এলাকায় কঠোর অবস্থান অব্যাহত রেখেছে বরকল মডেল থানা পুলিশ।
রবিবার (১৮ এপ্রিল) সকালে উপজেলার বিভিন্ন এলাকায় বরকল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জসিম উদ্দিন এর নেতৃত্বে পুলিশ সদস্যরা কঠোর অবস্থান নিয়েছে।

এসময় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, বাজারে ঔষধের দোকান, কাঁচাবাজার, মুদি দোকান ছাড়া খাবারের হোটেল ও অন্যান্য দোকানপাট বন্ধ রাখা হয়েছে।একইসাথে বরকলে নৌ চলাচল বন্ধ করা হয় এবং ভূষণছড়া ও আইমাছড়া ইউনিয়নে কয়েকটি সড়কে মোটরসাইকেল চলাচল বন্ধ রেখে লকডাউন বাস্তবায়ন করেছে বরকল থানা পুলিশ।

এছাড়াও অফিসের জরুরি কাজে এবং ঔষধপত্র,কাঁচামাল আনার জন্য নৌ-পথে সীমিত সংখ্যক ছোট নৌ চলাচল চালু রাখা হয়েছে। আর বরকল থানা পুলিশ সদস্যদের টহল অব্যাহত রাখায় বাজারে জনসমাগম নেই বললেই চলে।

এদিকে, মাইকিং এর মাধ্যমে জনসচেতনতা মূলক প্রচারনা ও বিনামূল্যে মাস্ক বিতরন কার্যক্রম অব্যাহত রেখেছে বরকল মডেল থানা পুলিশ।