শিরোনাম
দুই জোড়া কানের দুল, হানিফ ও জানোকি চাকমার সম্প্রীতির পরিচয়কাপ্তাইয়ের রাইখালীতে জুয়া খেলার সময় আটক ৬কাপ্তাইয়ে ফরেস্ট গার্ডদের বেসিক প্রশিক্ষণ শেষে সনদ বিতরণশিক্ষার্থীদের মাদক ও খারাপ কাজ থেকে দূরে থাকতে হবে: প্রকৌশলী মাহামুদ হাসানসাজেকের প্রত্যন্ত জারুলছড়িতে সেনাবাহিনীর মানবিক চিকিৎসা সেবাবান্দরবানের থানচিতে সীমান্তবর্তী বড় মদকে হাসপাতাল স্থাপনের দাবিখাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যানকে অতিথি ডটকমের সংবর্ধনাআপনাদের তুলে ধরা সমস্যা সম্পর্কে সরকার সম্পূর্ণ সচেতন: পার্বত্য মন্ত্রীকেপিএম সহ রুগ্ন শিল্প প্রতিষ্ঠানগুলো পুনরুজ্জীবিত করবে সরকার: বিসিআইসি চেয়ারম্যানফ্যামিলি কার্ড এর তথ্য সংগ্রহকারীদের কাপ্তাইয়ে প্রশিক্ষণ

কাপ্তাইয়ে কঠোর অবস্থানে প্রশাসন

ইউএনও কে দেখে মাস্ক এর পরিবর্তে মুখে থলে

৮২

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটি জেলার কাপ্তাইয়ে চলতি সপ্তাহে করোনা সংক্রমন বেড়ে যাওয়া সরকারের ১৮ দফা নির্দেশনা মেনে মাস্ক পরিধান এবং স্বাস্থ্য বিধী মেনে চলাচল করার জন্য কঠোর অবস্থানে গিয়েছে কাপ্তাই উপজেলা প্রশাসন।

বুধবার (৩১ মার্চ) সকাল ৯ টায় কাপ্তাই উপজেলা নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান সাপ্তাহিক বড়ইছড়ি বাজার, উপজেলা সদর এবং কাপ্তাই সড়কে এক ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করার সময় মাস্কবিহীন ব্যাক্তিরা ইউএনও কে দেখে দৌড়,কেউ বলেছে মাস্ক পকেটে, এবার বাসায় রেখে এসেছে। মাস্কবিহীন চলাচলের অপরাধে ১২ জনের বিরুদ্ধে মামলা এবং ১২০০ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে ইউএনও মুনতাসির জাহান মাইকিং করে জনগণকে সরকারি নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ জানান এবং আইন অমান্য করলে কঠোর অবস্থানে যাবে বলে তিনি জানান।

এসময় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাসুদ আহমেদ চৌধুরী, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ওমর ফারুক রনি, কাপ্তাই তথ্য কর্মকর্তা মোঃ হারুন, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ ইলিয়াস, কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক ঝুলন দত্ত উপস্হিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দপ্তরের অফিস সুপার সিরাজুল ইসলাম এবং কাপ্তাই থানার পুলিশ সদস্যরা ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন।