শিরোনাম
খাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীও

সাংবাদিকদের উপর হামলা ও সারা দেশে হেফাজতের তান্ডবের প্রতিবাদে রাঙ্গামাটিতে প্রেসক্লাবের মানববন্ধন

৬০

॥ নিজস্ব প্রতিবেদক ॥

নারায়ণগঞ্জে সাংবাদিকদের উপর হামলা, ব্রাহ্মণবাড়িয়া ও নারায়ণ গঞ্জে প্রেসক্লাবে অগ্নিসংযোগে, সুর সম্রাট আলাউদ্দিন খাঁ একাডেমিতে দেয়াসহ সারা দেশে হেফাজত ইসলামের তান্ডবের প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবীতে রাঙ্গামাটিতে মানববন্ধন করেছে রাঙ্গামাটি প্রেসক্লাব।

বুধবার(৩১মার্চ) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ যখন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করছে তখন স্বাধীনতা বিরোধী শক্তি দেশজুড়ে তান্ডব চালিয়েছে। এতে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের উপর ন্যাক্কারজনক হামলা করেছে হেফাজতের কর্মীরা। এদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানান বক্তারা।

বক্তারা আরো বলেন, দেশে দিন দিন মৌলবাদী সংখ্যা বেড়ে যাচ্ছে। এ মৌলবাদীরা বাংলাদেশকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে। মৌলবাদী শক্তি যেন মাথাছাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য সরকারকে কঠোর হওয়ার আহবান জানান বক্তারা।

রাঙ্গামাটি প্রেসক্লাবের সভাপতি সুশীল প্রসাদ চাকমার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন রাঙামাটি প্রেসক্লাবের সহ সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক নন্দন দেবনাথ, সহ সম্পাদক শান্তিময় চাকমা, সদস্য সাইফুল বিন হাসান।