শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

মাটিরাঙ্গায় স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা

৫১

॥ আবুল হাসেম,মাটিরাঙ্গা ॥

করোনা ভাইরাসের ( কোভিড-১৯) বিস্তার রোধে সরকারী নির্দেশনা অমান্য করে মাস্ক পরিধান না করায় ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ১৬ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। একই সাথে ড্রাইভিং লাইসেন্স না থাকায় আরো তিনজনকে জরিমানা করা হয়।

বুধবার (৩০ মার্চ) সকালের দিকে মাটিরাঙ্গা বাজারের মুক্তিযোদ্ধা চত্বর, সিএনজি স্টেশন, পুরাতন হাসপাতাল মোড়সহ বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করেন মাটিরাঙ্গার সহকারী কমিশনার (ভুমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিস্ট্রেট মিজ ফারজানা আক্তার ববি।

এসময় মাটিরাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।

অভিযানকালে মাস্ক পরিধান না করায় মোটর সাইকেল চালক, পথচারী ও ব্যাবসায়ীসহ ১৬ জন সহ ১৯ জনকে চার হাজার দুই শত টাকা জরিমানা করা হয়। একই সাথে তিনি মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করতে সাধারন জনগনের মাঝে মাস্ক বিতরন করেন।

ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) মিজ ফারজানা আক্তার ববি বলেন, দেশে আবারও করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। প্রতিদিনই আক্রান্ত আর মৃত্যুর সংখা আশঙ্কাজনক হারে বাড়ছে।
করোনা ভাইরাস থেকে বাঁচতে মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্যবিধি মেনে চলা একান্ত প্রয়োজন। তাই মাস্ক ব্যবহার নিশ্চিত করাসহ জনসচেতনতা বৃদ্ধি করতে জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে অভিযান চালানো হয়। এ অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।