শিরোনাম
কাপ্তাইয়ে ১৩ লিটার চোলাই মদসহ যুবক গ্রেফতারবান্দরবানের রোয়াংছড়িতে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতসাজেকে সেনা জোনের উদ্যোগে প্রশিক্ষণার্থীদের সনদ ও নগদ অর্থ প্রদানরাঙ্গামাটির লংগদুতে জরাজীর্ণ ব্রিজ থেকে নদীতে পড়ে ছাত্রের মৃত্যুটিকটক করা নিয়ে স্বামী-স্ত্রীর বিরোধের শালিসে মানা না মানা নিয়ে সংঘর্ষে আহত ৪বাঘাইছড়িতে বিজিবি উদোগে বৃক্ষরোপণ, আর্থিক সহায়তা ও সেলাই মেশিন বিতরণরামগড়ে বিজিবির অভিযানে বিভিন্ন সময়ে জব্ধ তিন কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংসসরকার দেশের অর্থনীতির চাকাকে শক্তিশালী করতে বদ্ধপরিকর: পার্বত্য মন্ত্রীকাপ্তাই ৪১ বিজিবির অভিযানে ৮৩ লক্ষ টাকার ভারতীয় সিগারেট জব্ধকাপ্তাইয়ে ইসলামী সম্মেলনে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

লামা হাসপাতালের ওটিতে কর্মচারীর গলায় ফাঁস

৩৬

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥

লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারী শাপলু মোহরে (৩১) গলায় ফাসঁ দিয়ে হাসপাতালের ওটির ভিতরে আত্বহত্যা করেছে। শুক্রবার (১৯ মার্চ) সকালে তার লাশ ফাঁস থেকে নামায় হাসপাতালে ডাক্তার ও কর্মচারীরা।

পরে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে খবর দিলে লামা থানা পুলিশের উপ-পরিদর্শক ত্রিদিব বড়ুয়া সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত হাসপাতালে এসে তার লাশ উদ্ধার করে লাশের প্রাথমিক সুরতহাল শেষ করেন। পরে লাশ ময়নাতদন্তের জন্য বান্দরবান জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হবে বলে এই পুলিশ কর্মকর্তা জানান।

শাপলু মোহরে লামা হাসপাতালের আন্ত বিভাগে ওয়ার্ড বয়ের চাকরি করত এবং বর্তমানে লামা পৌরসভার ৭নং ওয়ার্ডের মধুঝিরি বউ বাজার এলাকায় ভাড়া বাসায় থাকতো। গতরাতে শাপলু হাসপাতালপ ডিউটিরত অবস্থায় কোন এক ফাঁকে এই ফাঁসের ঘটনা ঘটায়। সে বান্দরবান সদর উপজেলার বাগমারা এলাকার হিন্দু পাড়ার সুবল মোহরের ছেলে।

নিহতের স্ত্রী আখিঁ দাশ (৩০) বলেন, গতরাত ৮টায় সামনাসামনি সর্বশেষ তার স্বামীর সাথে তার কথা হয়। তারপরে রাতে অনেকবার তার স্বামী শাপলু মোহরের নাম্বারে কল দিলে ফোন গেলেও ফোন রিসিভ হয়নি। গতরাত থেকে অনেক খোঁজ করেও তাকে পাওয়া যায়নি। পরে সকাল ১১টায় লামা হাসপাতালের ২য় তলায় অপারেশন থিয়েটারে (ওটিতে) তার লাশ ধূতিতে ঝুলানো অবস্থায় দেখতে পেয়ে, কাপড় কেটে নামায় হাসপাতালের ডাক্তার ও কর্মচারীরা।

লামা হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার দিদার মেহের বলেন, খবর পেয়ে আমরা সকলে এসে বেঁচে আছে কিনা তা দেখার জন্য লাশ ধূতি কাপড় কেটে নামাই। গতরাতের কোন একসময় শাপলু মোহরে ফাঁস খায় বলে ধারনা করা হচ্ছে।

গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য বান্দরবান জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হচ্ছে।