শিরোনাম
কাপ্তাইয়ে ১৩ লিটার চোলাই মদসহ যুবক গ্রেফতারবান্দরবানের রোয়াংছড়িতে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতসাজেকে সেনা জোনের উদ্যোগে প্রশিক্ষণার্থীদের সনদ ও নগদ অর্থ প্রদানরাঙ্গামাটির লংগদুতে জরাজীর্ণ ব্রিজ থেকে নদীতে পড়ে ছাত্রের মৃত্যুটিকটক করা নিয়ে স্বামী-স্ত্রীর বিরোধের শালিসে মানা না মানা নিয়ে সংঘর্ষে আহত ৪বাঘাইছড়িতে বিজিবি উদোগে বৃক্ষরোপণ, আর্থিক সহায়তা ও সেলাই মেশিন বিতরণরামগড়ে বিজিবির অভিযানে বিভিন্ন সময়ে জব্ধ তিন কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংসসরকার দেশের অর্থনীতির চাকাকে শক্তিশালী করতে বদ্ধপরিকর: পার্বত্য মন্ত্রীকাপ্তাই ৪১ বিজিবির অভিযানে ৮৩ লক্ষ টাকার ভারতীয় সিগারেট জব্ধকাপ্তাইয়ে ইসলামী সম্মেলনে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

ভারতের দূর্গম সীমান্ত এলাকায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বিভিন্ন মালামাল সামগ্রী বিতরণ

৫১

॥ নিরত বরন চাকমা,বরকল ॥

ভারতের ঠেগা সীমান্তে আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মধ্যে শান্তি শৃঙ্খলা ও সম্প্রীতির বন্ধনকে সুদৃঢ় করতে এবং পার্বত্য এলাকায় দুস্থ জনসাধারণের শিক্ষা, খেলাধুলা ও জীবনমান উন্নয়নে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আসছে ছোট হরিণা ১২ বিজিবি।

বুধবার (১৭ মাচর্) সকালে ছোট হরিণা জোন (১২বিজিবি) এর উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে শিক্ষার উপকরণ, খেলাধুলার সামগ্রী ও দুস্থ মহিলার জন্য সেলাই মেশিন সহ বিভিন্ন মালামাল সামগ্রী ভারতের দূর্গম ঠেগা সীমান্ত এলাকা ঠেগামুখ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে বিতরণ করা হয়। এসব মালামাল সামগ্রী প্রদান করেন রাঙ্গামাটি সেক্টর কমান্ডার কর্ণেল সাহীদুর রহমান ওসমানী ও ১২ বিজিবি জোন অধিনায়ক লেঃ কর্ণেল এসএম শফিকুর রহমান।

বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য,দূর্গম পার্বত্য অঞ্চলে অসহায় জনসাধারণের কল্যাণার্থে বিজিবি কর্তৃক গৃহীত বিভিন্ন কল্যাণমূলক কর্মকাণ্ড সম্পর্কে সভায় স্থানীয় জনসাধারণের উদ্দেশ্য বক্তব্য প্রদান করেন রাঙ্গামাটি সেক্টর কমান্ডার কর্ণেল সাহীদুর রহমান ওসমানী।

এসময় ছোট বিজিবি ও ঠেগামুখ বিওপির সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।